সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ অভিনেত্রী কনিষ্ক সোনির

আমার প্রশ্ন সলমন জির কাছে, যিনি আমার এবং সকলের প্রিয়, তিনি কীভাবে বিগ বসের জন্য কাউকে বেছে নেওয়ার আগে তাঁর চরিত্রের দিকে তাকান না?

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে রহস্য ভেদ হচ্ছে! দিন কয়েক ধরেই সদ্য শুরু হওয়া দেশের অন্যতম জনপ্রিয় শো ‘বিগবস 16’ এর ঘর থেকে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ পরিচালক সাজিদ খানকে বের করে দেওয়ার জন্য একাধিক অভিযোগ উঠছে। প্রথমে এই অভিযোগ তুলেছিলেন দিল্লি মহিলা কমিশনার। তিনিই দাবি করেন, ‘Metoo’ আন্দোলনের সময়ে সাজিদের বিরুদ্ধে একাধিক মহিলা যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। এরপর থেকেই সাজিদের বিরুদ্ধে এক একটা রহস্যের চাদর খুলতে থাকে। একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে গর্জে ওঠেন। অভিনেত্রী শার্লিন থেকে শুরু করে কনিষ্ক সোনি একাধিক অভিনেত্রী সাজিদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন। অভিনেত্রী কনিষ্ক সোনি, যিনি দো দিল এক জান, পবিত্র রিশতা, দিয়া অর বাতি হাম এবং দেব কে দেব মহাদেবের মতো একাধিক টিভি শোতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। বিশেষ করে, নিজেকে নিজেই বিয়ে করে এই মুহূর্তে চর্চায় রয়েছেন এই অভিনেত্রী। তিনিই সম্প্রতি অভিযোগ করেছেন যে, চলচ্চিত্র নির্মাতা সাজিদ খান তাঁকে কাস্ট করার অজুহাতে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রায় ১৪ বছর পর সাজিদের সঙ্গে কাজ করার পর তিনি কোনক্রমে সাজিদের জাল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি একটি ভিডিও পোস্ট করে সাজিদের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন।

MeToo অভিযুক্ত সাজিদ খান বিগ বস 16-এর ঘরে প্রবেশ করেছেন, যাতে অনেকেই বিরক্ত হয়েছেন। একাধিক মহিলা MeToo আন্দোলনের সময় চলচ্চিত্র নির্মাতার বিরুদ্ধে যৌন অনুপযুক্ত আচরণের অভিযোগ এনেছিলেন। এমনকি এই ঘটনার পর ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) তাঁকে এক বছরের জন্যে সাসপেন্ড করেছিল। কনিষ্ক, ইনস্টাগ্রাম ভিডিওতে, শেয়ার করেছেন য, ২০০৮ সালে সাজিদ তাঁকে জুহুর বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং তিনি তাঁকে আশ্বস্ত করেছিলেন যে, তার মায়ের সঙ্গে থাকার জন্যে। কোনো ভয় পাওয়ার দরকার নেই। কিন্তু এই সুযোগ নেন সাজিদ। সেই সময় সাজিদ অভিনেত্রীকে বাড়িতে ডেকে, তাকে তাঁর পেট দেখাতে বলেছিলেন।

ভিডিওর সঙ্গে, কনিষ্ক একটি দীর্ঘ নোট লিখে বলেন যে, তিনি এখন দেশে ফিরতে ভয় পাচ্ছেন কারণ তিনি মনে করেন, এই শক্তিশালী ব্যক্তিত্বরা যে কোনও সময় তাঁকে মেরে ফেলতে পারে। তিনি লিখেছেন, “আমি এমন একজন ব্যক্তির নাম প্রকাশ করতে যাচ্ছি, তাঁকে আমি খুব ভয় পাই। যার সম্পর্কে আমি গত মাসে আমার সাক্ষাত্কারে কথা বলেছিলাম যে তিনি আমাকে তাঁর বাড়িতে ডেকে আমাকে সিনেমায় অভিনয় করার জন্য আমার পেট দেখাতে বলেছিলেন। আপনাদের এখনও খুব অনিরাপদ বোধ করি, এই শক্তিশালী ব্যক্তিত্বরা যে কোনও সময় আমাকে মেরে ফেলতে পারে এবং আমি ভারতীয় সরকারের থেকে নিরাপত্তা চাইছি। আমি সাজিদ খানের কথা বলছি যাকে আপনারা সবাই এখন বিগবস-এ দেখতে পাচ্ছেন।” কনিষ্ক সালমান খানকেও প্রশ্ন করে বলেন যে, “আমার প্রশ্ন সলমন জির কাছে, যিনি আমার এবং সকলের প্রিয়, তিনি কীভাবে বিগ বসের জন্য কাউকে বেছে নেওয়ার আগে তাঁর চরিত্রের দিকে তাকান না? অনুগ্রহ করে পুরো ভিডিওটি দেখুন। আমি সারা বিশ্বের কাছে শেয়ার করছি যে, এর পরে আমি আর ভারতে ফিরতে চাই না, আমি ভীত কিন্তু দুর্বল নই। হলিউডে আমার কেরিয়ারের নতুন সূচনা করতে চলেছি।”

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের