ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া

'হত্যাচেষ্টা'র অভিযোগে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেফতার হলেন ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ ‘হত্যাচেষ্টা’র অভিযোগে থাইল্যান্ড যাওয়ার পথে গ্রেফতার হলেন ঢাকাই অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার। রবিবার (১৮ মে) দুপুর ঠিক আড়াইটে নাগাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পর্দার ‘হাসিনা’-কে গ্রেফতার করেছেন মোল্লা ইউনূস সরকারের ইমিগ্রেশন পুলিশ। একটি সূত্র অনুযায়ী, বাংলাদেশ বিমানসংস্থার একটি ফ্লাইটে চেপে থাইল্যান্ড যাওয়ার কথা ছিল নায়িকার। তখনই বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে শহরের মিন্টু রোডে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু অভিনেত্রীর বিরুদ্ধে কিসের অভিযোগ? সূত্রের খবর, ঢাকার ভাটারা থানায় নুসরাতের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করা ছিল। এই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল। জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় ওই মামলায় তাঁকে হত্যাচেষ্টা’র অভিযোগে অপরাধী করা হয়েছিল। পরে তাঁকে ভাটারা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এর আগে ২৯ এপ্রিল অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগটি নিশ্চিত করেন ভাটারা থানার পুলিশ কর্মকর্তা মাজহুরুল ইসলাম। তবে শুধু নুসরাত নয়, ২০২৪ সালের অগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান-সহ ১৭ জনের বিরুদ্ধে। সে সময় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ সুপ্রিমো শেখ হাসিনা এবং তার সরকারের প্রায় ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার CMM আদালতে মামলাটি দায়ের করেছিলেন এনামুল হক। এমনকী বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার জন্যে আওয়ামী লিগের কাছে বিপুল অর্থ পৌঁছে দিচ্ছেন নুসরাত ফারিয়া, এমনটাও অভিযোগ আনা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। এরপরই অভিযোগ ওঠে যে, আওয়ামী লীগের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনার জন্যে এনামুল হককে খুনের চেষ্টা করা হয়েছে।

আসামিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছেন, আর তাতেই এনামুল হকের ডান পায়ে গুলি লাগে এবং তিনি মাটিতে পড়ে যান। তবে এনামুল হককে হত্যার চেষ্টার অভিযোগের ভিত্তিতে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা যায়নি। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পরে আওয়ামী লিগের অনেক নেত্রীরা গা ঢাকা দিয়েছিলেন। সেই তালিকায় নুসরাত ফারিয়াও রয়েছেন। এর আগে একাধিক মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা ঘনিষ্ঠ একাধিক অভিনেত্রীকে গ্রেফতার করেছে মোল্লা ইউনূসের পুলিশ। প্রসঙ্গত, অভিনেত্রী নুসরাত ফারিয়ার কদর রয়েছে দুই বাংলাতেই। তিনি কলকাতার একাধিক ছবিতেও অভিনয় করেছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল, ‘জ্বিন 3’-এ।

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের