শুটিংয়ে গিয়ে অসুস্থ পরীমণি, ভর্তি হাসপাতালে

মঙ্গলবার গাজিপুরের শালনায় পরিচালক অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে অংশ নিতে যান পরীমণি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পেশার প্রতি দায়বদ্ধতা থেকেই হাতে থাকা বিভিন্ন ছবির শেষ পর্যায়ের শুটিং সেরে ফেলছেন ঢাকাই সিনেমার বহুল আলোচিত নায়িকা পরীমণি। বুধবার ‘মা’ ছবির শুটিং করতে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শরীরে করোনার লক্ষণ থাকায় কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অভিনেত্রীর সঙ্গেই রয়েছেন স্বামী শরিফুল রাজ। বৃহস্পতিবার ঢাকাই সিনেমার নায়িকা নিজেই সাংবাদিকদের এ খবর জানিয়েছেন।

সম্প্রতি মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন পরীমণি। কয়েক দিন আগেই দীর্ঘদিনের বন্ধু ও সহ অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিয়েও সেরে ফেলেছেন। প্রথমে অনাগত সন্তানের কথা ভেবে দেড় বছর শুটিং থেকে দূরে থাকার সিদ্ধান্তের কথা জানালেও পরে মত বদলে হাতে থাকা একাধিক ছবির বাকি শুটিং শেষ করার সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার গাজিপুরের শালনায় পরিচালক অরণ্য আনোয়ারের ‘মা’ ছবির শুটিংয়ে অংশ নিতে যান পরীমণি। বুধবার সকাল থেকে টানা শুটিংয়ের কথা ছিল। কিন্তু মাঝরাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। জ্বর-কাশিসহ করোনার লক্ষণ দেখা দেয়। কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

যাঁর ছবির শুটিংয়ে অংশ নিতে গিয়ে পরীমণি অসুস্থ হয়ে পড়েছেন, সেই অরণ্য আনোয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পরীর শারীরিক অবস্থা দেখে বুধবার সকালেই শুটিং বাতিল করার সিদ্ধান্ত নিই। কেননা, আমার কাছে আগে জীবন, পরে শুটিং।’ সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’ এর শুটিং শেষ করেছেন পরীমণি। তাঁর হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র