সড়ক দুর্ঘটনায় বিপদমুক্ত অভিনেত্রী রম্ভা, এখনও হাসপাতালে তাঁর আহত শিশুকন্যা

তাঁর সঙ্গে ঘটা দুর্ঘটনাটি ছোট হলেও মানসিকভাবে তিনি ক্ষতবিক্ষত। এই দুর্ঘটনার ফলে তিনি আহত, এমনকি তাঁর মেয়ে সাশা এখনও হাসপাতালে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নব্বই দশকে বলিউডে আবির্ভাব ঘটেছে বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর। যার মধ্যে কেউ কেউ সফলতার শীর্ষে পৌঁছেছে। আবার কেউ কেউ ব্যর্থতার অন্ধকারেই ডুবে গিয়েছে। আবার কেউ কেউ সাফল্যের উচ্চে পৌঁছেও মাঝপথেই অবসর নিয়ে নিয়েছেন। পরে তাঁকে আর দেখা যায় নি পর্দায়। বলিউডের তালিকায় এরকম অনেক উদাহরণ রয়েছে, যারা এক সময় এক একটা সুপারহিট চলচ্চিত্র দিয়েও এখন আর তাঁদের দেখা যায় না। বলিউডের প্রথম সারির সুপারহিট অভিনেত্রীদের মধ্যে অন্যতম রম্ভা। যিনি বলিউডের একাধিক সুপারস্টারের সঙ্গে নায়িকার ভূমিকায় অবতীর্ণ করেছেন। এক কালে তাঁর রূপ, সৌন্দর্য, টানটান ফিগারের সৌজন্যে অনেক পুরুষের রাতের ঘুম একেবারে ছিনিয়ে নিয়েছিলেন তিনি। সলমন, শাহরুখ, অক্ষয় একাধিক সুপারস্টারদের বিপরীতে তাঁর অভিনয়, রোমান্টিকতা এখনও নব্বই দশকের প্রজন্মের কাছে তাজা। কিন্তু কেরিয়ারের মধ্যগগনেই হারিয়ে গিয়েছেন তিনি বিনোদন জগত থেকে। তিনি এখন কোথায়?

তবে তিনি এখন কী করছেন তা জানা না গেলেও, আপাতত অন্য একটি কারণে সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছেন। সম্প্রতি একটি দুর্ঘটনার কবলে পড়েছিলেন প্রাক্তন অভিনেত্রী রম্ভা। বর্তমানে রম্ভা, তাঁর তিন সন্তান এবং স্বামীর সঙ্গে কানাডায় থাকেন। জানালেন, তাঁর সঙ্গে ঘটা দুর্ঘটনাটি ছোট হলেও মানসিকভাবে তিনি ক্ষতবিক্ষত। এই দুর্ঘটনার ফলে তিনি আহত, এমনকি তাঁর মেয়ে সাশা এখনও হাসপাতালে। তবে তিনি সম্প্রতি এই বিষয়ে আপডেট দিতে গিয়ে জানিয়েছেন, আপাতত সবকিছু ঠিক আছে এবং তাঁর পরিবার নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন। অভিনেত্রী এদিন ইনস্টাগ্রাম লাইভ ভিডিওতে বলেছিলেন, “আমার সমস্ত ভক্ত, বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের যারা আমাদের দ্রুত পুনরুদ্ধার এবং আমাদের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন, আমি আমার হৃদয়ে থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমার বাচ্চারা এবং আমি এখন নিরাপদ। আমাদের জন্য প্রার্থনা করবেন। আপনাদের সকলের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পাচ্ছি তাতে আমি অভিভূত। আপনারা সবাই আমাকে এতটাই সমর্থন করছেন যে আমার আনন্দ প্রকাশ করার জন্য শব্দ নেই। আমার বাচ্চারা নিরাপদ, বিশেষ করে আমার মেয়ে সাশাও নিরাপদ। আমরা সবাই আমাদের বাসায় ফিরে এলাম। ধন্যবাদ, আমি তোমাদের সবাইকে ভালোবাসি।”

প্রসঙ্গত, গতকাল অভিনেত্রী রম্ভা তাঁর সন্তানদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এবং সেই অভিজ্ঞতাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। তিনি তাঁর গাড়ির ছবি শেয়ার করে প্রকাশ করেছিলেন যে, একটি ব্যস্ততম রাস্তার মোড়ে অন্য একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়েছিল। তবে তিনি ভক্তদের আশ্বস্ত করে জানান, তিনি ঠিক আছেন, শুধুমাত্র সামান্য আঘাত পেয়েছিলেন তিনি। তবে তাঁর মেয়ে সাশা আহত হয়ে দুর্ভাগ্যবশত হাসপাতালে ভর্তি রয়েছেন। আসলে “স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফেরা পথে একটি রাস্তার মোড়ে তাঁর গাড়িটি অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। জানা যায়, তাঁর বাচ্চাদের সঙ্গে তিনি এবং তাঁদের নানি ছিলেন। সবাই ছোটখাটো আঘাত পেয়েছেন। কিন্তু অভিনেত্রীর আমার ছোট সাশা এখনও হাসপাতালে খারাপ দিন অতিবাহিত করছে। তবে এখন তিনি সুস্থ। রম্ভা কানাডা-ভিত্তিক ব্যবসায়ী ইন্দ্রান পাথমানাথনকে বিয়ে করেন। তাঁরা একটি ছেলে এবং দুটি কন্যা সন্তান লাবণ্য এবং সাশার পিতামাতা। জানা গিয়েছে, মঙ্গলবার টরন্টোতে তাঁদের দুর্ঘটনাটি ঘটে। ২০১০ সালে রম্ভা তাঁর কেরিয়ারকে বিদায় জানান। তবে তার আগেই তিনি গাঁটছড়া বাঁধেন। বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতের অন্যতম প্রধান অভিনেত্রী ছিলেন তিনি।

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে