হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী শাওন-সহ ১০ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

এখন আবার এক মহিলাকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তাঁর বাবা-সহ ১০ ব্যক্তির বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দিন কয়েক আগেই হত্যার মামলায় থাইল্যান্ড যাওয়ার পথে বাংলাদেশ বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগকে অর্থের যোগান, খুন-সহ একাধিক অভিযোগ আনা হয়েছিল। যদিও পরে অভিনেত্রী জামিনে মুক্তি পেয়েছেন। এখন আবার এক মহিলাকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, তাঁর বাবা-সহ ১০ ব্যক্তির বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করল আদালত। বৃহস্পতিবার এ আদেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোটলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতের বিচারক ছানাউল্লাহ।

যদিও গত ২৩ এপ্রিল অভিনেত্রী শাওন-সহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপর থেকে পলাতক শাওন। তার ভিত্তিতেই আজ মামলকারী পলাতক অপরাধী শাওন-সহ তাঁর পরিবারের ১০ জনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেন। এরপরই আদালত মামলাকারীর পক্ষে রায় দেন। জানা যায়, গত ১২ মার্চ শাওন এবং তাঁর বাবা-সহ ১২ জনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন নিশি ইসলাম নামের এক মহিলা। যিনি লিখিত অভিযোগে জানিয়েছিলেন যে, শাওনের বাবা তাঁর স্বামী। এমনকী তাঁদের বিয়ের কাবিননামাও জমা দিয়েছিলেন তিনি। তিনি অভিযোগে আরও বলেছিলেন যে, প্রথমপক্ষের স্ত্রীর কথা গোপন রেখে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে তাঁকে বিবাহ করেছিলেন শাওনের বাবা মোহাম্মদ আলি। কিন্তু বিয়ের পর তিনি জানতে পারেন, মোহাম্মদ আলি আগে থেকেই বিবাহিত। পরে বিয়ের কথা গোপন রাখার জন্য ওই মহিলাকে চাপ দিতে শুরু করেন শাওন-সহ তাঁর পরিবারের ১০ জন।

এরপর গত ৪ মার্চ মোহাম্মদ আলির গুলশানের বাড়িতে ওই মহিলাকে অত্যাচার করা হয়। সেখানে শাওন ছিলেন বলেও অভিযোগ। এরপরেই তিনি শাওন-সহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শাওনকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরে আদালত শাওনসহ ১২ জনকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেন। গত ২৩ এপ্রিল তাঁদের হাজিরা হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন শাওনসহ ১০ জন আদালতে হাজির হননি। এরপরেই শাওন, তাঁর বাবা-সহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শাওনের পাশাপাশি বাকি অভিযুক্তরা হলেন, বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তাঁর স্বামী সাব্বির, শাওনের পিসির ছেলে মোখলেছুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রাক্তন প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি ইউনিটের প্রাক্তন এডিসি নাজমুল ইসলাম, সিটিজেন কেব্‌লসের মহাব্যবস্থাপক সুব্রত দাস ও হিসাব বিভাগের প্রধান মাইনুল হোসেন। তবে এই মামলায় জামিন পেয়েছেন পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপপরিদর্শক শাহ আলম।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের