অনেকটাই সুস্থ অভিনেত্রী শিল্পা শেট্টি

Share:

নিজস্ব প্রতিনিধি মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি(Shilpa Shetty)। দৃঢ়তার সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি নিজের তারুণ্য ধরে রাখার ক্ষেত্রেও বলিউড নায়িকাদের মধ্যে প্রথম সারিতে উঠে আসে শিল্পার নাম। বয়স তাকে কোনভাবেই কাবু করতে পারেনি। দুই সন্তানের মা হওয়া সত্বেও শিল্পাকে দেখে বোঝার উপায় নেই যে তিনি ৫০ ছুইছুই । নিজের শারীরিক সচেতনতার জন্যও নেটিজেনদের কাছে জনপ্রিয় অভিনেত্রী। তবে সম্প্রতি ভারতের পুলিশ বাহিনীকে নিয়ে তৈরি একটি ওয়েব সিরিজে অভিনয় করতে গিয়ে সেটেই গুরুতরভাবে আহত হন অভিনেত্রী। তার পা ভেঙে যায়। গত দুমাস ধরে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী। কিন্তু অসুস্থ অবস্থাতেও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয়  শিল্পা। সোমবার ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেতে(World mental health day) ভক্তদের সঙ্গে গত দু’মাসে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শিল্পা শেট্টি।

সোমবার নিজের ইনস্টাগ্রাম আ্যকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। এই ভিডিওটিতে অসুস্থ অবস্থায় শিল্পার গত দু’মাসে ব্যায়ামের এবং ফিজিওথেরাপি কিছু ঝলক দেখা যায়। এবং ভিডিওর শেষে এসে দিকে শিল্পাকে নিজের পায়ে হাঁটতেও দেখা যায়। ভিডিওটি পোস্ট করে শিল্পা লেখেন, “আজ দুমাস হল আমার চোট লেগেছে।এবং সত্যি বলতে এই দুটো মাস আমার জন্য মোটেই সহজ ছিল না। শারীরিক যন্ত্রণা তো ছিলই, তার সঙ্গে ছিল মানসিক যন্ত্রণা। আমি একেবারে ভেঙে পড়েছিলাম এই আট সপ্তাহে হতাশা, ক্রোধ, দুঃখ, অসহায়ত্ব আমাকে চেপে ধরেছিল। কিন্তু আমি প্রত্যেকটা ফিজিওথেরাপির সেশনে আমার মেয়ে সামিসাকে পাশে পেয়েছি। আমি অনুভব করতে পারছিলাম সামিসা অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছে। ওকে কোলে নিতে চাওয়া, আলিঙ্গন করতে চাওয়া, আমাকে সুস্থ হয়ে ওঠার জন্য মানসিক সাহস যুগিয়েছে”।

উল্লেখ্য ভারতীয় পুলিশ বাহিনীকে নিয়ে তৈরি ওয়েব সিরিজে অভিনয় করছেন শিল্পা শেট্টি। এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন রোহিত শেট্টি। এই ওয়েব সিরিজটিতে শিল্পা শেট্টি ছাড়াও অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং বিবেক ওবেরয়। ওয়েব সিরিজটি আমাজন প্রাইমে মুক্তি পাবে।

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের