৫০ বছর বয়সে ফের বিয়ের পিঁড়িতে শাহরুখের নায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি, পাত্র কে?

৫০ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। যিনি 'কভি হা কভি না' ছবিতে শাহরুখ খানের নায়িকা হয়েছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড তারকাদের প্রেম-বিয়ের খবর হাওয়ায় ভাসে। কখন কার প্রেম ভাঙছে, সংসার ভাঙছে, কখন কে নতুন সম্পর্কে জড়াচ্ছেন, সবটাই নেটপাড়ার মুচমুচে গসিপ। এমন অনেক তারকা আছেন, যাঁরা জীবনের শেষ সময়ে গিয়ে জীবনসঙ্গীর খোঁজ পেয়েছেন এবং জাঁকজমক করে বিয়ে করেছেন। আবার কেউ বিয়ে না করেই জীবনে কাটাচ্ছেন। কেউ ডিভোর্সের পর বিয়ে করেননি। আবার কেউ কেউ বিয়ের অনেক বছরের পূর্তিতে জীবনসঙ্গীকে আবার ধুমধাম করে বিয়ে করেছেন। এমন অনেক উদাহরণ রয়েছে।

এবার শোনা যাচ্ছে, ৫০ বছর বয়সে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি। যিনি ‘কভি হা কভি না’ ছবিতে শাহরুখ খানের নায়িকা হয়েছিলেন এবং রাতারাতি লাইমলাইটে উঠে এসেছিলেন। দীর্ঘ বিরতির পর তিনি চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে চলেছেন। প্রযোজক হিসেবেও ডেবিউ করেছেন। এখন শোনা যাচ্ছে, অভিনেতা শেখর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর আবারও নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। জিম প্রশিক্ষকের সঙ্গে প্রেম করছেন। তাঁকে বিয়ে করতে চলেছেন। কিন্তু এই গুজব কী সত্যি? না একেবারেই নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘আমাকে নিয়ে ছড়ানো এই খবরটি মিথ্যা। আমার এক বন্ধু হতবাক হয়ে আমাকে ফোন করে সেই প্রশিক্ষকের ব্যাপারে জানতে চেয়েছিল। কিন্তু এটা একটা বাজে গুজব। এমন কিছুই হয়নি। নিশ্চয়ই কেউ আমাকে জিমে দেখেছে, হয়তো আমার প্রশিক্ষককে তাঁদের পছন্দ হয়েছিল, আর তাই তাঁরা এমন গুজব ছড়িয়ে দিয়েছে। এগুলোর সত্যতা নেই। আমি আমার সৃজনশীলতা ও জীবন নিয়ে সন্তুষ্ট। আমার কাছে সময়ই অর্থ। আমি কাউকে সময় দিলে, বিনিময়ে কী পাচ্ছি তা ভেবে দেখি। তা ছাড়া, আমি জীবনে খুব সুখী। সত্যিকারের ভালোবাসা নিয়ে আমার ধারণা বদলে গিয়েছে। আমি খ্যাতি, ক্ষমতা, সবকিছু দেখেছি। কিন্তু প্রচুর টাকা দেখিনি।’

জানিয়ে রাখি, সুচিত্রা ১৯৯৯ সালে চলচ্চিত্র নির্মাতা শেখর কাপুরকে বিয়ে করেছিলেন। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। তবে ২০০৭ সালে শেখর ও সুচিত্রার বিবাহবিচ্ছেদ হয়। তিনি শেখরের সঙ্গে তাঁর সম্পর্ককে দুঃস্বপ্ন বলে অভিহিত করেছিলেন। শেখর তাঁর সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন। তবে প্রাক্তন স্বামীকে এখন ক্ষমা করে দিয়েছেন অভিনেত্রী আর একাই জীবন কাটাচ্ছেন।

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের, জল্পনা ওড়ালেন ফারাহ

বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েও বেরিয়ে এলেন কুণাল, তুললেন বিস্ফোরক অভিযোগ

‘অভিষেকের আইনজীবী কে?’ বিচারপতির প্রশ্নেই এজলাসে থতমত কল্যাণ

ফেলে দেবেন না কাঁঠালের বীজ! বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠাল দানার ভর্তা

আত্মঘাতী যুগল, গাছ থেকে উদ্ধার ঝুলন্ত মরদেহ, কেন এই চরম সিদ্ধান্ত?

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

কাটল আইনি জট! সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ‘Jana Nayagan’, কবে মুক্তি পাচ্ছে বিজয়ের ছবি?

হঠাৎ মিষ্টি খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ‘কুনাফা’

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?