কায়রো চলচিত্র উৎসবে জুরি সদস্য মনোনীত অভিনেত্রী স্বরা ভাস্কর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ২০২২ সালে হিন্দি চলচিত্র জগতের অভিনেত্রীরা আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন। এই বছরই কান ফিল্ম ফেস্টিভ্যালের জুরি মেম্বারের ভুমিকা পালন করেছেন দীপিকা পাড়ুকোন অন্যদিকে কুয়েতে ফিফা বিশ্বকাপের উদ্বোধণী অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন নোরা ফাতেহি, বাফটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়ালি। এবার ৪৪তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে দেশকে আরও একবার গর্বিত করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) । কায়রো চলচিত্র উৎসবের (CIFF) পক্ষ থেকে ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্করকে জুরি মেম্বার করার কথা জানিয়েছেন উৎসবের পরিচালক আমির রামিজ।

কায়রো চলচিত্র উৎসবের পরিচালক আমির রামিজ এই প্রসঙ্গে জানিয়েছেন, “স্বরা ভাস্কর ভারতের একজন প্রখ্যাত অভিনেত্রী। শুধু তাই নয় তিনি একজন প্রতিবাদী কন্ঠ হিসেবেও পরিচিত। এমনকি তিনি একজন প্রতিবাদী কলাম্নিস্ট। স্বরা ভাস্করের মত একজন বলিষ্ঠ অভিনেত্রীকে কায়রো চলচিত্র উৎসবের জুরি বিচারক হিসেবে আমন্ত্রন জানাতে পেরে আমরা গর্বিত”।

অন্য দিকে কায়রো চলচিত্র উৎসবের জুরি মেম্বার নির্বাচিত হয়ে স্বরা জানিয়েছেন, “কায়রো চলচিত্র উৎসবের মত একটি সম্মানীয় মঞ্চ যেখানে প্রতি বছর বিশ্বের সেরা কিছু সিনেমা স্বীকৃতি পায় সেই মঞ্চে জুরি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়া আমার কাছে শুধু সম্মানের নয় একই সঙ্গে আমি কৃতজ্ঞ”। উল্লেখ্য মিশরীয় সংস্কৃতি মন্ত্রক পরিচালিত এই কায়রো চলচ্চিত্র উৎসব মধ্য প্রাচ্যের প্রাচীনতম চলচিত্র উৎসব। এই বছর এই চলচিত্র উৎসব ৪৪ তম বর্ষ উদযাপিত হচ্ছে। ১৩ নভেম্বর স্টিভেন স্পিলবার্গের দ্য ফ্যাবেলম্যান প্রদর্শনের মাধ্যমে এই উৎসবের সুচনা হয়। ২২ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে।  

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫