‘সহ অভিনেতার তুলনায় আমার পারিশ্রমিক ছিল অনেকটাই স্বল্প, যা কিনা হাস্যকর’: জিনাত আমন

যদিও সবকিছু পরিবর্তন হলেও, বদল ঘটেনি শুধুমাত্র লিঙ্গ বেতনের ব্যবধান। আমার সময়ে আমি 'সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মহিলা অভিনেত্রী ছিলাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি মাসেই ইনস্টাগ্রামে ডেবিউ করেছেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমন। যিনি প্রায় কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রে রাজ করে চলেছেন। আজও তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তৎকালীন যুগে অন্যতম সাহসী অভিনেত্রী ছিলেন জিনাত আমন। বিকিনি-মনোকিনিতে সমৃদ্ধ তাঁর একেকটি ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। তবে ইনস্টাগ্রামে আসার পর থেকেই নতুন করে লাইমলাইটে উঠে এসেছেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী বলিউডের অন্যতম খারাপ দিকটি তুলে ধরলেন। পাশাপাশি যুগের পর যুগ শিল্প কীভাবে পরিবর্তিত হয়েছে সে সম্পর্কেও নিজের মতামত ব্যক্ত করলেন অভিনেত্রী। যদিও তাঁর মতে শিল্পের উন্নতি হলেও বিনোদনমহলে ‘জেন্ডার বেতনের ব্যবধান’ একই রয়ে গিয়েছে। তৎকালীন যুগে অভিনয়ের স্মৃতি টেনে জিনাত বলেন, তিনি তাঁর কেরিয়ারের ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মহিলা অভিনেত্রী’ ছিলেন।

কিন্তু তাঁর সময়ের পুরুষ সহ-অভিনেতাদের বেতন এতটাই বেশি ছিল, যে সেটি যাচাইয়ের ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যতা ধরা পড়ত। শনিবার ইনস্টাগ্রামে, জিনাত একটি পুরানো ভিডিও পোস্ট করে কিছু অজানা কথা জানিয়েছেন। ক্লিপটিতে জিনাতের কুরবানি (1980) ছবির লায়লা ও লায়লা গানের জন্য মহড়া দেখানো হয়েছে। ভিডিওতে তখন জিনাতকে ক্যামেরার পিছনে একজনকে বলতে শোনা যায়, “৯০ দশকে বেশিরভাগ মহিলা কেবল শোভাময় ভূমিকা পালন করছেন। তাঁদেরকে শুধুমাত্র নেতৃস্থানীয় ব্যক্তির চারপাশে নাচার জন্যে নেওয়া হয়েছিল।কিন্তু মহিলা অভিনেত্রীরাও ভাল ভূমিকার যোগ্যতা রাখেন।আমি মনে করি ভারতে মহিলাদের শুধু অলঙ্করণ ছাড়া অন্য কিছু চিহ্নিত করা হয়না চলচ্চিত্রে।”

তিনি ক্যাপশনে আরও বলেন, “লায়লা ও লায়লা গানটির শ্যুটিং হয়েছিল ৭০ দশকের শেষের দিকে। যেটি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কমিশনের কিথ অ্যাডাম কোরবানির সেটে করা হয়েছিল। এই ফুটেজটি শ্যুট করার প্রায় ৫০ বছর হয়ে গিয়েছে। তখন থেকেই শিল্প ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। মহিলাদের জন্য উপলব্ধ ভূমিকা স্পষ্টতই আর শোভাময় নয়। যদিও সবকিছু পরিবর্তন হলেও, বদল ঘটেনি শুধুমাত্র লিঙ্গ বেতনের ব্যবধান। আমার সময়ে আমি ‘সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া মহিলা অভিনেত্রী ছিলাম। কিন্তু আমার সহ-অভিনেতাদের তুলনায় আমার বেতনের চেকের এতটাই ব্যবধান ছিল, যা হাস্যকর। আমাকে এখনও হতাশ করে যে, আজও ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারীদের বেতনের সমতা নেই।তাই আমার মতে এখন অন্তত যুগের বদল ঘটুক।”

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২