এখন থেকে করণ জোহরের প্রযোজনা সংস্থার ‘হাফ’ মালিক সেরাম CEO আদার পুনাওয়ালা

কিছুদিন আগেও ধর্মা প্রোডাকশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ধর্মা প্রোডাকশন আর ব্যয়বহুল তারকাখচিত প্রিমিয়ার করবেন না। তাই বিভিন্ন ভাষার কন্টেন্ট তৈরী করে ভারতীয় বিনোদন শিল্পকে বৈশ্বিক মঞ্চে উন্নীত করার লক্ষ্যে এই জোট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ হল বলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন। যার মালিক বর্তমানে প্রখ্যাত পরিচালক করণ জোহর। সম্প্রতি খবরে এসেছে, করণ জোহর নিজের প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ অংশীদারিত্ব ছাড়লেন। আগে শোনা গিয়েছিল, করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সিংহভাগ কিনতে চলেছে রিলায়েন্স। এখন সেই গুজবে তালা পরিয়ে ধর্মা প্রোডাকশনের ৫০% শেয়ার কিনলেন সেরাম ইনস্টিটিউটের CEO আদার পুনাওয়ালার সেরেন প্রোডাকশনস। ব্যবসায়ী আদর পুনাওয়ালার সেরিন প্রোডাকশন আজ ঘোষণা করেছে যে, ভারতের শীর্ষস্থানীয় প্রোডাকশন হাউস করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্টে ১০০০ কোটি টাকা বিনিয়োগ করার জন্য তাঁরা প্রস্তুত৷ ইতিমধ্যেই চুক্তি হয়ে গিয়েছে তাঁদের। এই বিনিয়োগের মাধ্যমে, ৫০ শতাংশ শেয়ার নিজেদের অধীনে রাখবেন সেরিন প্রোডাকশন এবং করণ জোহর বাকি ৫০% মালিকানা বজায় রাখবেন। এছাড়াও জানা যাচ্ছে, নির্বাহী চেয়ারম্যান হিসাবে করণ জোহর কোম্পানির সৃজনশীল দৃষ্টিভঙ্গির নেতৃত্ব দেবেন, অন্যদিকে প্রধান নির্বাহী কর্মকর্তা অপূর্ব মেহতা, কৌশলগত দিকনির্দেশনা পরিচালনা এবং সংস্থার অপারেশনাল শ্রেষ্ঠত্ব তত্ত্বাবধানে করণের সঙ্গে কাজ করবেন।

রটনা, লোকসানের জেরেই করণ জোহর নিজের সংস্থার মালিকানা ছাড়লেন। কিছুদিন আগেও ধর্মা প্রোডাকশন একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ধর্মা প্রোডাকশন আর ব্যয়বহুল তারকাখচিত প্রিমিয়ার করবেন না। তাই বিভিন্ন ভাষার কন্টেন্ট তৈরী করে ভারতীয় বিনোদন শিল্পকে বৈশ্বিক মঞ্চে উন্নীত করার লক্ষ্যে এই জোট। উল্লেখ্য, গত ১১ অক্টোবর মুক্তি পেয়েছে আলিয়ার ‘জিগরা’, যেটির প্রযোজক করণ জোহর। কিন্তু ছবিটি নিয়ে অনেক বিতর্ক তৈরি হওয়ায় বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। এই নিয়েও করণ জোহরের সঙ্গে সংক্ষিপ্ত সংঘর্ষ বেধেছিল টি সিরাজের। কেননা টি সিরিজ মালকিন দিভ্যা খোসলা কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত সাভির থেকে নাকি গল্প চুরি করেছে জিগরা।

যাই হোক, ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে, আদর পুনাওয়ালা, বলেছেন, “আমার বন্ধু করণ জোহরের ধর্মা প্রোডাকশন দেশের সবচেয়ে আইকনিক প্রোডাকশন হাউসগুলির মধ্যে একটি। আমরা তাঁদের সঙ্গে অংশীদারিত্ব করার সুযোগ পেয়ে আনন্দিত। আমরা ধর্মকে আরও বড় করে গড়ে তুলতে এবং বৃদ্ধি করতে চাই।” অন্যদিকে অংশীদারিত্বের বিষয়ে মন্তব্য করতে গিয়ে, ধর্মের নির্বাহী চেয়ারম্যান করণ জোহর বলেছেন, “এর শুরু থেকেই, ধর্ম প্রোডাকশন হৃদয়গ্রাহী গল্প বলার সমার্থক যা ভারতীয় সংস্কৃতির সারমর্মকে ধারণ করে৷ আমার বাবা এমন চলচ্চিত্র তৈরি করার স্বপ্ন দেখেছিলেন যা একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে, এবং আমি আমার কর্মজীবনকে সেই দৃষ্টিভঙ্গি সম্প্রসারণের জন্য উৎসর্গ করেছি, যেহেতু আমরা একজন ঘনিষ্ঠ বন্ধু এবং একজন ব্যতিক্রমী দূরদর্শী এবং উদ্ভাবক এর সঙ্গে যোগ দিচ্ছি, আমরা ধর্মের উত্তরাধিকারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত।”

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা