সন্তানের দায়িত্ব, সঙ্গে ভোটের প্রচার, সামলাবেন কী করে অদিতি মুন্সী?

সদ্য মা হয়েছেন জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সী, মাস কয়েক আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা হওয়াটাও যেন একটা যুদ্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য মা হয়েছেন জনপ্রিয় গায়িকা অদিতি মুন্সী, মাস কয়েক আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা হওয়াটাও যেন একটা যুদ্ধ। ১০ মাস ১০ দিন সন্তানকে গর্ভে ধারণ করে তারপর তাঁকে ভূমিষ্ঠ করা, চাট্টিখানি কথা নাকি! তবে এই যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। তবে এ বার তাঁর সামনে অন্য যুদ্ধ। মঙ্গলবার (১৭ মার্চ, ২০২৬) আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। সেখানেই রয়েছে একঝাঁক তারকাদের মুখ। তবে তালিকায় নতুন কারও মুখ নেই, সব পুরোনো। ৭৪ জন বিধায়ক ছাড়া কাউকেই তেমন ছাঁটাই করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে কয়েকজন প্রার্থীর আসন অদল-বদল হয়েছে।

তৃণমূলের এ বার তারকা প্রার্থীরা হলেন, অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, লাভলী মৈত্র, সোহম চক্রবর্তী, গায়িকা অদিতি মুন্সী, শ্রেয়া পাণ্ডে, ইন্দ্রনীল সেন। সকলেই তাঁদের এলাকা থেকে দাঁড়াচ্ছেন, ২০২১ সালে যেখান থেকে তাঁরা জিতে ছিলেন, শুধুমাত্র সোহম চক্রবর্তী বাদে। তাঁকে নদিয়ার করিমপুরের প্রার্থী করা হয়েছে। এদিকে রাজারহাট গোপালপুরের তৃণমূল প্রার্থী একই রয়েছেন, শান্ত স্নিগ্ধ গায়িকা অদিতি মুন্সী। এলাকার মানুষজনদেরও খুব পছন্দের তিনি। দ্বিতীয়বারও একই এলাকা থেকে বিধায়ক পদের জন্য লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন তিনি। কিন্তু সদ্যেজাত সন্তানকে ছেড়ে ভোট প্রচারে কীভাবে যাবেন তিনি? কোনও দিকই অবহেলা করার নয়। সবটাই সামলাতে হবে, কিন্তু কীভাবে?

তবে নাম ঘোষণার পর থেকেই প্রচার কৌশল নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন তিনি। এই বিষয়ে গায়িকা জানান, তিনি এখন মা, তাই মায়েদের অনেক কিছুই এক হাতে সামলাতে হয়। তাই দুটো দায়িত্বই তাঁকে সমানভাবে পালন করতে হবে। এতে তিনি আত্মবিশ্বাসীও বটে। যদিও বিগত ৫ বছরে বিধায়কের ভূমিকা পালনের পাশাপাশি বাড়িতে সাতজন গোপালের যত্নআত্তি, সংসারের দায়িত্ব, গানের চর্চাও চালিয়ে গিয়েছেন তিনি, তবে এখন সংসারে এসেছে তাঁর সন্তান। তাই সবার আগে মায়ের দায়িত্ব তাঁর কাছে গুরুত্বপূর্ণ। পাশাপাশি মানুষের জন্য কাজ করাও তাঁর কাছে গুরুত্বপূর্ণ, আপাতত সেটা নিয়েই চিন্তাভাবনা করছেন গায়িকা।

দুবাইয়ে ঘুরতে গেলেই মিলবে ৭৫ হাজার টাকা, পর্যটক টানতে মাস্টারস্ট্রোক

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

৬ অগস্ট ভারতে লঞ্চ হচ্ছে Redmi Note 17, থাকছে ৮০০০mAh ব্যাটারি

গ্রেফতার টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, বাড়ি থেকে উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’

পুজোর ছুটিতেই দেখা মিলবে নয়া অতিথির, বেঙ্গল সাফারিতে ঠাঁই হচ্ছে নতুন রয়্যাল বেঙ্গল টাইগার

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযত রাখুন, মেজাজ হারাবেন না…

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল