১ বছর পার, আজও জামিন পান নি মাদক কাণ্ডে অভিযুক্ত অভিনেতা আরমান

অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এনসিবি 1.2 গ্রাম কোকোন উদ্ধার করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে জোরালো অভিযোগ বর্তমান, তিনি নাকি মাদক দ্রব্য বিদেশেও রপ্তানি করতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক মাদক কাণ্ডে জেরবার গোটা বলিউড। সুশান্ত সিং মৃত্যুর পরেই মাদক কাণ্ডে জড়িয়েছিলেন একাধিক অভিনেত্রী। যেখানে সর্বপ্রথম উঠে আসে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম। যদিও তিনি এখনও ক্লিনচিট পাননি। এরপর শাহরুখ পুত্র আরিয়ান মাদক কাণ্ডে ফাঁসলেও তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ না পাওয়ায় তাঁকে ক্লিনচিট দিয়ে দেওয়া হয়। এরপরে অভিনেতা সিদ্ধার্থ কাপুরের নামও মাদক কাণ্ডে উঠে আসলে তিনি এখনও পুলিশের নজরে রয়েছেন। শুধু এরাই নয়। মাদক কাণ্ডে নাম জড়িয়েছে একাধিক অভিনেতার। এদিকে মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে গত বছর থেকেই জেল খাটছেন অভিনেতা অভিনেতা আরমান কোহলি।

২০২১ সালের অগস্টে তিনি মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হন। অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এনসিবি 1.2 গ্রাম কোকোন উদ্ধার করেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে জোরালো অভিযোগ বর্তমান, তিনি নাকি মাদক দ্রব্য বিদেশেও রপ্তানি করতেন। সেই অভিযোগও রয়েছে, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে। ‘জানি দুশমানি’ খ্যাত অভিনেতা মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ইতিমধ্যেই এক বছর হয়ে গিয়েছে। যদিও তিনি বারবার জামিনের আবেদন করা সত্ত্বেও জামিন পাননি, বারবার খারিজ করে দেওয়া হয়েছে তাঁর জামিনের আবেদন। সম্প্রতি অভিনেতার আইনজীবী তারেক একটি বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিচারক এই মুহূর্তে নাগপুরে থাকায় হাইকোর্টে জামিনের আদেশ মুলতুবি রয়েছে।” তবে গ্রেফতারির পর থেকে তিনি আর্থার রোড জেলেই বন্দী ছিলেন।

উল্লেখ্য, আরমান প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজকুমার কোহলির ছেলে। যার বয়স ৯১ বছর। আরমানের মাও জটিল রোগে ভুগছেন। গত বছর, অভিনেতা জানিয়েছিলেন, তাঁর বাবা-মায়ের যত্ন নেওয়ার কেউ নেই এই কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু এখনও তিনি জামিন পাননি। এই বছরের এপ্রিল মাসের দিকে মাদক পাচারের মামলায় NDPS (Narcotic Drugs and Psychotropic Substances) কোর্টে আরমানের জামিনের আবেদন খারিজ করেছেন। একটি সূত্র জানিয়েছিলেন, “আরমানকে জামিন না দেওয়ার একটি প্রধান কারণ হল মাদকের অর্থায়ন এবং পাচারের জোরালো প্রমাণ রয়েছে। কর্মকর্তারা তাঁর মামলার ক্ষেত্রে মাদক সরবরাহে বিদেশী সংযোগও খুঁজে পেয়েছেন।” ‘জানি দুশমনি’ ছবির মাধ্যমেই তিনি বলিউডে জনপ্রিয়তা লাভ করেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল, সলমন খান এবং সোনম কাপুর অভিনীত একটি জনপ্রিয় চলচ্চিত্রে।

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ৭২০ রান তুলে ভাঙল একাধিক রেকর্ড

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের