১ বছর পার, ফিরছেন জোড়ায়! কাঞ্চনের সঙ্গেই নতুন সিরিয়ালে শ্রীময়ী

এই মন্তব্যের কয়েক দিন কাটতে না কাটতেই ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আসছে নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।’ যে সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ২০২১। তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক, অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ, পিঙ্কির-ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তোলপাড় টলিউড। অভিনেতা কাঞ্চন মল্লিকের বিবাহিতা স্ত্রী পিঙ্কির বিস্ফোরক অভিযোগের পর থেকেই শুরু হল জলঘোলা। তখনই প্রকাশ্যে আসে কাঞ্চন-শ্রীময়ীর অবৈধ সম্পর্ক। তৃণমূলে যোগসূত্র রয়েছে শ্রীময়ীরও। সেখান থেকেই তাঁদের অবৈধ প্রেমের সূত্রপাত বলে দাবি করেন পিঙ্কি। এমনকী কাঞ্চনের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি পিঙ্কি ও তাঁদের ছেলের সঙ্গে যোগাযোগ রাখেন না, এবং কোনও রকম দেখাশোনাও করেন না।

যদিও কাঞ্চনের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ পুরোপুরি উড়িয়ে দেন শ্রীময়ী, তিনি জানেন কাঞ্চনকে তিনি দাদার মতো স্নেহ করেন, পিঙ্কি লাইমলাইটে থাকার জন্যে এরকম মিথ্যে অপবাদ দিচ্ছেন। অন্যদিকে অভিনেতা কাঞ্চন মল্লিকও সব জল্পনা উড়িয়ে দেন। যাই হোক, ত্রিকোণ প্রেমের এই কাহিনী অনেকদিন আগেই ধামাচাপা পড়ে যায়। মাঝে মধ্যেই কাঞ্চন-শ্রীময়ীকে একসঙ্গে দেখা যায়। যাই হোক, শোনা যায়, এই ঘটনার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তেমন কাজ মিলছিল না শ্রীময়ীর। কিছু দিন আগে অভিনেত্রী নিজেই একথা জানিয়েছিলেন। তবে আর বেশি অপেক্ষা করতে হল না অভিনেত্রীকে। স্টুডিওপাড়ায় গুঞ্জন, খুব শীঘ্রই কাজে ফিরছেন শ্রীময়ী, তবে এবার একই সিরিয়ালে অভিনয় করবেন কাঞ্চন মল্লিকও। এক বছরের বেশি সময় ধরে তাঁকে টেলিভিশনে দেখা যায়নি। যদিও সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি।

মাঝে মধ্যেই বোল্ড অবতারে ধরা দিয়ে চোখের ঘুম ওড়ান অভিনেত্রী। কিন্তু ধারাবাহিকে অভিনয় না করার কারণ কী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, কাঞ্চন মল্লিকের নাম নিয়ে তিনি কাজ পেতে চান না। তার থেকে কাজ না করায় অনেক ভাল। এই মন্তব্যের কয়েক দিন কাটতে না কাটতেই ইন্ডাস্ট্রিতে নতুন গুঞ্জন। আসছে নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।’ যে সিরিয়ালেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্রীময়ীকে। তাঁর সঙ্গী হবেন কাঞ্চন। ঘনিষ্ঠ সূত্রের খবর, ইতিমধ্যেই তাঁদের শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ-ই মুখ খোলেন নি। এদিকে কাঞ্চন, শ্রীময়ী এবং পিঙ্কি-র ত্রিকোণ প্রেম নিয়ে জলঘোলা চললেও পিঙ্কিকে ছোট পর্দায় দেখা গিয়েছিল। ‘খুকুমণি হোম ডেলিভারি’ শেষ দেখা মেলে তাঁর।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌