দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সমস্ত সম্পর্কের ইতি? ইন্সটাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করলেন স্মৃতি-পলাশ

নিজস্ব প্রতিনিধি: ইন্সটাগ্রামে একে ওপরকে ‘আনফলো’ করলেন স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছল। বিয়ে নিয়ে রবিবার প্রথমে মুখ খোলেন স্মৃতি। জানিয়ে দেন তাঁর আর পলাশের বিয়ে হচ্ছে না। সেই বার্তার পরেই পাল্টা একটি পোস্ট করেন সুরকার পলাশও। তিনিও স্বীকার করে নেন তাঁর আর স্মৃতির বিয়ে হচ্ছে না। তার পরেই  ইন্সটাগ্রামে একে ওপরকে ‘আনফলো’ করলেন স্মৃতি ও পলাশ।

পলাশ মুচ্ছল এবং স্মৃতি মান্ধানা বিয়ে স্থগিত হওয়ার পর থেকেই তাঁরা চর্চার কেন্দ্রবন্দুতে উঠে এসেছেন। রবিবার তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং ইন্সটাগ্রামে একে অপরকে আনফলো করেছেন। স্মৃতি আগেই এনগেজমেন্ট এবং বিয়ের অনুষ্ঠান শুরুর সমস্ত ছবি সরিয়ে ফেলেছেন। তবে পলাশ এখনও তার প্রাক্তন বাগদত্তার সঙ্গে ছবি প্রোফাইলে রেখে দিয়েছেন।

ইন্সটাগ্রাম স্টোরিতে স্মৃতি  লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলছে এবং আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত মানুষ এবং আমি এটা এভাবেই রাখতে চাই, কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে বিয়ে বাতিল করা হয়েছে।” এর পরেই যাবতীয় চর্চার এখনেই সমাপ্ত করার কথা বলে তিনি লিখেছেন, “আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ করছি। আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।” স্মৃতির আরও সংযোজন, “আমি বিশ্বাস করি আমাদের সকলের এবং আমার  একটি উচ্চ  উদ্দেশ্য রয়েছে যা সর্বদা সর্বোচ্চ স্তরে আমার দেশের প্রতিনিধিত্ব করে আসছে। আমি আশা করি যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব এবং সেখানেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।”

smriti mandhana

স্মৃতির পোস্টের পর পলাশও ইন্সটাগ্রাম স্টোরিতে লেখেন, ‘আমি জীবনে মুভ অন করার সিদ্ধান্ত নিয়েছি এবং আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ এর পরেই তাঁকে নিয়ে শুরু হওয়া গুজব নিয়েও কড়া বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আমার খুব ভয় করে যখন দেখি মানুষ কোনও ভিত্তিহীন গুজবে খুব দ্রুত প্রতিক্রিয়া দেন। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত এবং এটা আমি সামলে নেব। আমি আশা করছি, গসিপ পেয়ে সঙ্গে সঙ্গে বিচার করা থেকে বিরত থাকবে, সমাজ হিসেবে এটা কর্তব্য। তাও এমন একটা জায়গা থেকে গসিপটা এসেছে যার পরিচয় কখনও সামনে আসেনি। যারা আমার বিরুদ্ধে মিথ্যা এবং অবমাননাকর তথ্য শেয়ার করেছে, আমার টিম তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। এই কঠিন সময়ে যারা আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ।”

palash muchhal

 পলাশ এবং স্মৃতি সাংলিতে বিয়ে হওয়ার কথা থাকলেও এক লহমায় সমস্ত কিছু বদলে যায়। অবশেষে সমস্ত জম্পনার ইতি ঘটিয়ে দু’জনেই জানিয়ে দিলেন অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান। সেই সঙ্গেই তাঁদের সম্পর্ক নিয়ে যাবতীয় চর্চার ইতি এখানেই হোক সেই আবেদনই করেছেন তাঁরা।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ