আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অনস্ক্রিনের পর এবার অফস্ক্রিনে, শীঘ্রই বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক অভিষেক, পাত্রী কে?

নিজস্ব প্রতিনিধি: চলতি বছর থেকেই টলিউডে বিয়ের হিঁড়িক। ইতিমধ্যেই একগুচ্ছ অভিনেত্রী গাঁটছড়া বেঁধেছেন। কেউ কেউ আবার বিয়ের পর সংসার বাঁধতে বিদেশেও চলে গিয়েছেন, অভিনয়কে টাটা বাঈ বাঈ জানিয়ে। তবে বর্তমানে তাড়াতাড়ি বিয়ে না করার ট্রেন্ডিং থাকলেও এই ট্রেন্ডিংয়ে পা মেলাচ্ছেন না অনেকেই। আবার তারকাদের আজ বিয়ে তো কাল বিচ্ছেদ, এমনও একটা ট্রেন্ডিং আছে। আবার একটা সময় ছিল নায়ক়-নায়িকারা বিয়ে করলেও নিজেদের ব্যক্তিগত জীবন লোকসমাজের নিকট আনতেন না। তবে ইদানীং যুগ বদলেছে, তারকারা প্রকাশ্যে প্রেম থেকে বিয়ে, বিচ্ছেদ, সবটাই সারছেন এক্কেবারে নির্দ্বিধায়। বলিউডের পাশাপাশি টলিউডেও এমন খুল্লমখুল্লা প্রেমের মেজাজে থাকেন নতুন প্রেমে পড়া সমস্ত সেলিব্রিটিরা।

এই মুহূর্তে ‘ফুলকি’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু। ২০১৩ সালে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় হাতেখড়ি হয় তাঁর। টেলিভিশনে বেশ পরিচিত মুখ অভিনেতার। আগে অভিনেতাকে পার্শ্ব চরিত্রে দেখা গেলেও এখন নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিশেষ করে ‘নেতাজি’ সিরিয়ালের পর থেকেই দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়াও ব্যক্তিগত জীবনেও কয়েকবার শিরোনাম হয়েছেন অভিনেতা। এক সময়ে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারুরই অজানা ছিলনা।

তবে বহুদিন আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে, বর্তমানে তিনি অভিনেত্রী সুরভী মল্লিকের সঙ্গে সম্পর্কে আছেন অভিনেতা। যিনি ‘হরগৌরী পাইস হোটেল’-এ শংকরের বড় বৌদির ভূমিকায় অভিনয় করছেন।প্রায় দেড় বছর হতে চলল তাঁদের সম্পর্কের। তবে এবার ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, খুব শীঘ্রই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিষেক এবং সুরভী। যদিও এ প্রসঙ্গে এখনও কেউই কিছুই জানাননি। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমে বিয়ের বিষয়ে অভিনেতা জানিয়েছেন, “হ্যাঁ, বিয়ে করব শীঘ্রই। ইচ্ছে আছে এই বছরের শেষে কিংবা আগামী বছরে শুরুতে করার। তবে শীতকাল ছাড়া বিয়ে করার ইচ্ছা নেই। তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ঠিক হলে তা হলে তো সবাই জানতে পারবেন।”

Published by:

Share Link:

More Releted News:

বড় বাজেটের ছবিতে মহিলাদের গুরুত্ব আজও কম! ইন্ডাস্ট্রির অন্দরমহলের সত্য ফাঁস করলেন কঙ্কণা

বিদেশের মাটিতে অন্তঃসত্ত্বা দীপিকাকে আগলে রাখছেন শাহরুখ খান, ভাইরাল ভিডিও

৬৭ বছর বয়সেও বিয়ে করতে রাজি ‘শক্তিমান’ মুকেশ খান্না, পাত্রি খুঁজে পেলেন?

ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চতুর্থবার হামলা, ফের কমেডিয়ানকে হুমকি

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ