‘আঙুর ফল টক……’, কাঞ্চন টিকিট না পেতেই মুখ খুললেন শ্রীময়ী

অন্যদিকে ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। নানা সময়ে নানারকম বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের জন্যে মঙ্গলবার (১৭ মার্চ) প্রার্থী তালিকা ঘোষনা করেছে তৃণমূল। তালিকায় একঝাঁক নতুন মুখের প্রবেশ ঘটলেও অনেক পুরনো প্রার্থী বাদ পড়েছেন। আজ বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে পাশে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। শিবশংকর থেকে স্বপ্না বর্মন প্রার্থী তালিকায় একাধিক নতুন নাম উঠেছে। পাশাপাশি বাদ পড়েছেন ৭৪ বিধায়ক। যে তালিকায় রয়েছেন কাঞ্চন মল্লিক থেকে চিরঞ্জিৎ চক্রবর্তীও। পাশাপাশি মাস কয়েক ধরে কয়েকজন টলিউড তারকার তৃণমূল প্রার্থী হওয়া নিয়ে গুজব উঠেছিল। যাঁদের মধ্যে ছিলেন ইমন চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়। উন্নয়নের পাঁচালী গেয়ে তৃণমূলের প্রার্থী হওয়ার জল্পনা আরও উস্কে দিয়েছিলেন ইমন। কিন্তু টিকিট পেলেন না তিনি।

অন্যদিকে ২০২১ সালে তৃণমূলের টিকিটে জিতে উত্তরপাড়ার বিধায়ক হয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। নানা সময়ে নানারকম বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম। ব্যক্তিগত জীবন তো আছেই, পাশাপাশি বিধায়ক হয়েও দীর্ঘকাল এলাকায় না যাওয়ায় তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েছিলেন অভিনেতা। শ্রীময়ী চট্টরাজকে তৃতীয় বিয়ে করেও ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছিলেন তিনি। সেটাই কাল হল! আর প্রার্থী হচ্ছেন না কাঞ্চন মল্লিক। তাঁর জায়গায় উত্তরপাড়া থেকে লড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষাণ্য বন্দোপাধ্যায়।

স্বামীর টিকিট না পাওয়া নিয়ে মুখ খুলেছেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কাঞ্চন অনেক দিন থেকেই তৃণমূলের এই সিদ্ধান্তটা জানতেন। কাঞ্চনের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগতভাবে কথা হয়েছিল। তবে কী কথা হয়েছিল, সেটা বলা যাবে না। সেটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার। তবে কাঞ্চনের এই সিদ্ধান্তটাকে সমর্থন করেছে দল। তিনি অনেক দিন ধরেই বলছিলেন, যাঁরা এই ব্যাপারে বেশি অভিজ্ঞ, তাঁদের নির্বাচনে লড়া উচিত। ও মন থেকে আর ভোটে লড়তে চাইছিলেন না। তিনি স্বামীর এই সিদ্ধান্তকে সমর্থন করেন। এই মুহূর্তে কাঞ্চন অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চান। তাঁদের মেয়ের বয়স কম। মেয়ের সঙ্গে সময় কাটাতে চান।

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক