Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঐশ্বর্য বচ্চনের ৪৯ তম জন্মদিন, পুত্রবধু সম্পর্কে কী বলেলন বিগ বি  

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ শুধুমাত্র অভিনেত্রী নয়, তাঁর পরিচয় তিনি প্রাক্তন বিশ্ব সুন্দরী। এছাড়াও অমিতাভ বচ্চনের (Amitabh bachchan) পুত্রবধু তিনি। তিনি ঐশ্বর্য রাই বচ্চন (Aiswarya Bachchan)। মঙ্গলবার তাঁর ৪৯ তম জন্মদিন। তাঁর জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন অভিনেত্রী। শুধু মাত্র অনুরাগীরাই নয় জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন চলচিত্র জগতের তারকারাও। ১৯৯৭ সালে মনি রত্নমের তামিল সিনেমা ইরুভার দিয়ে অভিনয় শুরু করেন ঐশ্বর্য। তার আগে ১৯৯৪ সালের বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন তিনি।

অভিনেত্রী হিসেবে ঐশ্বর্য বচ্চনের প্রতিভা ঠিক কতটা তা আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কিন্তু বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবে তিনি ঠিক কেমন? শুরুর দিন থেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ শশুরমশাই অমিতাভ বচ্চন। ২০১১ সালে নাতনি আরাধ্যা জন্ম নেওয়ার সময় অমিতাভ বচ্চন তাঁর পুত্রবধূ সম্পর্কে জানিয়েছিলেন, কীভাবে কোনো ব্যথানাশক ওষুধ না খেয়ে দীর্ঘ প্রসব যন্ত্রনা সহ্য করে বাচ্চার স্বাভাবিক জন্ম দেন ঐশ্বর্য। তিনি জানান, ১৪ তারিখ রাতে ঐশ্বর্যকে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি কোনো রকম ব্যথানাশক ওষুধ খেতে অস্বীকার করেন। এবং দীর্ঘ প্রসব যন্ত্রনা সহ্য করে ১৬ তারিখ সকালে, বাচ্চার জন্ম দেন ঐশ্বর্য। বিগ বি জানান এইরকম সময় বেশিরভাগ মানুষ অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। কিন্তু ঐশ্বর্য তা না করে দীর্ঘ সময় ধরে প্রসব যন্ত্রনা সহ্য করে বাচ্চার স্বাভাবিক জন্ম দেন। এবং তাঁর এই সাহসিকতার প্রশংসা করেন অমিতাভ বচ্চন।

পাশপাশি বৌদি হিসেবেও কম আদরের নয় ঐশ্বর্য। ননদ শ্বেতা বচ্চন একবার এক অনুষ্ঠানে তাঁকে একজন স্বনির্ভর, শক্তিশালী মহিলা এবং একজন দুর্দান্ত মা হিসেবে চিহ্নিত করেছিলেন। শ্বেতা আরও জানিয়েছিলেন ঐশ্বর্য একজন কঠোর পরিশ্রমী এবং কাজের প্রতি ভীষণ মনোযোগী। একইসঙ্গে অভিনেত্রীর টাইম ম্যানেজমেন্টের প্রশংসা করলেও ঐশ্বর্য সময় মত ফোন ও মেসেজের উত্তর দেন না বলেও জানিয়েছিলেন শ্বেতা।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার