চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কানে বেনারসি-মাথাভর্তি সিঁদুরে সেজে ‘ডিভোর্স’ জল্পনায় ইতি টানলেন ঐশ্বর্য

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই শুরু হয়েছে বিশ্বমানের কান চলচ্চিত্র উৎসব। আজ তার নবমতম দিন। কানের প্রথমদিন থেকেই উৎসবে ভিড় জমাচ্ছেন বলিউড তারকারা। ইতিমধ্যেই কানের লাল গালিচায় হেঁটেছেন একাধিক বলিউড অভিনেতা-অভিনেত্রী। তা সত্ত্বেও সবাই কিন্তু খুঁজছিলেন একজনকেই। তিনি হলেন বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন। ২০০২ সালে ‘দেবদাস’-এর প্রিমিয়ারের পর থেকেই কানের রেড কার্পেটে দখল রয়েছে বলিউডের এই সুন্দরীর। সে বছরেই কানে ডেবিউ হয়েছে ঐশ্বর্যের। এরপর থেকেই দর্শকদের চোখ শুধু খোঁজে ঐশ্বর্যকে। অবশেষে বুধবার (২১ মে) রাতে কানের রেড কার্পেটে দেশী অবতারে ধরা দিয়ে ঝড় তুললেন ঐশ্বর্য। তাঁর লুক রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়াকে। গতকাল বিকেলে মেয়ে আরাধ্যাকে নিয়ে ফ্রান্সে পৌঁছেছেন ঐশ্বর্য। নাইস বিমানবন্দরে নামা মাত্রই গ্র্যান্ড ওয়েলকাম পেয়েছেন অভিনেত্রী।

তবে এবারেও অভিষেক বচ্চনকে ঐশ্বর্যর সঙ্গে দেখা গেল না। বেশ কয়েকদিন ধরেই অভিষেক ঐশ্বর্যের ডিভোর্সের গুঞ্জন চলছে। এও শোনা গিয়েছে যে, অভিষেক নিমরত কৌরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে ছেন, তাই প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে ঘর ভাঙছে তাঁর। কিন্তু এ গুঞ্জনে কখনই মুখ খোলেন নি অভিষেক বা ঐশ্বর্য কেউই। বরং মাঝে মধ্যেই পারিবারিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় বলিউডের এই পাওয়ারফুল দম্পতিকে। কিন্তু তাও যেন গুঞ্জন কিছুতেই থামার নয়।অবশেষে কানের রেড কার্পেটে মাথাভর্তি সিঁদুর, সাদা বেনারসীতে একেবারে রাজকীয় সেজে সমস্ত ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন ঐশ্বর্য। তাঁর রানির মতো লুক দেখে একেবারে চমকে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া। যাকে বলে ইন্টারনেটকে পুরো ভেঙে দিলেন ঐশ্বর্য রাই বচ্চন। যদিও প্রতিবছরই অভিনেত্রী পশ্চিমী পোশাকেই কানের রেড কার্পেটে দেখা দেন। কিন্তু এ বছর ঐতিহ্যবাহী লুকে ধরা দিয়ে আরও একবার দেশবাসীর মন জয় করলেন আরাধ্যার মা। এদিন শুভ্র বেনারসীতে ঐশ্বর্যর অভাবনীয় সৌন্দর্য দেখে তাঁর থেকে চোখ সরানো মুশকিল হয়ে পড়েছিল উপস্থিত দর্শকদের।

অভিনেত্রীর এই মনোমুগ্ধকর আইভরি শাড়ির ডিজাইন করছেন বিখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রা। অভিনেত্রীর এই শাড়িটি কাস্টমাইজড ছিল। হাতির দাঁতের রঙের এই শাড়িটি পুরো হাতে বোনা ছিল। এতে সুক্ষ্ম ব্রোকেডের কাজ ছিল। রুপোলি জরির কাজ ছিল। অভিনেত্রী শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন এবং সাদা ওরনা নিয়েছিলেন। লাল রুবি গহনার সঙ্গে তিনি তাঁর লুকে আভিজাত্যর ছোঁয়া রেখেছিলেন। বড় ফুলের আকৃতির একটি গহনা পরেছিলেন। তার এই গহনা গুলোও মনিষের ডিজাইন করা ছিল। তবে অভিনেত্রীর এই ঐতিহ্যবাহী লুকটি সম্পন্ন হয়েছে তাঁর সিঁথির সিঁদুরে। আন্তর্জাতিক প্লাটফর্মে ভারতীয় বধূ সেজে ধরা দিলেন অভিনেত্রী। এভং এভাবেই তিনি অভিষেকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের অবসান ঘটলেন। যদিও সিঁদুর লুকে ধরা দিয়ে পাকিস্তানের উপর ভারতের ‘অপারেশন সিন্দুর’-অভিযানকে শ্রদ্ধা জানিয়েছেন ঐশ্বর্য। এছাড়াও প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই লুকের সঙ্গে কিংবদন্তি অভিনেত্রী রেখার মিল খুঁজে পেয়েছেন ভক্তরা। যিনি এর আগে একাধিকবার হাতের দাঁতের শাড়ি, সিঁথিতে সিঁদুর পরে দর্শকদের মুগ্ধ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ