‘আমি চাই, ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস ‘কেশরী ২’ দেখুক এবং ক্ষমা চাক’: অক্ষয়

'আমি চাই, ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস 'কেশরী ২' দেখুক, যাতে তাঁরা তাঁদের ভুলটা বুঝতে পারে', হ্যাঁ, আসন্ন 'কেশরী ২' ছবির প্রচার ইভেন্টে দাঁড়িয়ে এমনটা বললেন অক্ষয় কুমার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমি চাই, ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস ‘কেশরী ২’ দেখুক, যাতে তাঁরা তাঁদের ভুলটা বুঝতে পারে’, হ্যাঁ, আসন্ন ‘কেশরী ২’ ছবির প্রচার ইভেন্টে দাঁড়িয়ে এমনটা বললেন অক্ষয় কুমার। ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডের অবলম্বনে নির্মিত হয়েছে ‘কেশরী 2’। নবাগত করণ সিংহ ত্যাগী পরিচালিত ছবিটিতে শঙ্করণ নায়ারের ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। ১৯১৯ সালের ৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই হত্যাকাণ্ডটি হয়েছিল। ব্রিটিশ কর্তৃক এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন জেনারেল রেগিনাল্ড ডায়ার। এই ঘটনাটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং বেদনাদায়ক ঘটনা হয়েছিল। রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। সেখানে ব্রিটিশ সেনা প্রতিবাদী জনতাদের উপর নির্বিচারে গুলি চালায়। যাতে নিহত হন ৪০০ জন এবং আহত হন ১,২০০ জন। এই নৃশংস ঘটনার পর ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।

ভারতকে নিজেদের সাম্রাজ্যের সঙ্গে অন্তর্ভুক্ত করতে প্রায় ১০০ বছর ব্রিটিশ শাসন ভারতে বহাল ছিল। অনেক সংগ্রামীদের প্রচেষ্টায়, অনেক আন্দোলনের পর শেষমেশ ১৯৪৭ সালে ভারত ইংরেজ মুক্ত হয়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর ইংরেজদের উপর ভারতীয়দের ঘৃনা চরমে উঠেছিল। যাই হোক, এই প্রেক্ষাপটেই ‘কেশরী 2’ নির্মিত হয়েছে। ছবিতে অক্ষয় আইনজীবী সি শঙ্করন নায়ারের চরিত্রে অভিনয় করেছেন, যিনি ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর জেনারেল ডায়ার এবং ব্রিটিশ রাজের বিরুদ্ধে আইনি লড়াই করেছিলেন। শুক্রবার এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে অক্ষয় বলেন, “আমার দাদু পুরো জালিয়ানওয়ালাবাগের ঘটনাটি দেখেছিলেন। তিনি আমার বাবাকে এই ঘটনা সম্পর্কে গল্প বলেছিলেন এবং আমার বাবা আমাকে বলেছিলেন। ছোটবেলা থেকেই আমি এই হত্যাকাণ্ড সম্পর্কে অনেক কিছু জানি, তাই ছবিটি আমার কাছে খুবই বিশেষ। ঘটনাটি আমার মনে সবসময় গেঁথে থাকবে। আমি এখানে ভিক্ষার পাত্র নিয়ে আসিনি যে ‘তাঁদের দুঃখিত বলা উচিত’। আমি চাই ব্রিটিশ সরকার এবং রাজা চার্লস যেন সিনেমাটি দেখে এবং তাঁদের ভুল বুঝতে পারে। তাদের দেখা উচিত তাদের দেশ আমাদের ভারতবর্ষের উপর কতটা অত্যাচার করেছে।”

এই মাসের শুরুতে কেশরী চ্যাপ্টার ২-এর ট্রেলার মুক্তি পেয়েছে, যা ভক্তদের অক্ষয়ের চরিত্রের নেতৃত্বে আবেগঘন এবং শক্তিশালী আদালতের লড়াইয়ের এক ঝলক দেখায়। ছবিটির আখ্যানটি গণহত্যার ভুতুড়ে দৃশ্যের মাধ্যমে ফুটে উঠেছে, যেখানে পরবর্তী ধ্বংসযজ্ঞ এবং ভারত জুড়ে এর প্রভাব দেখানো হয়েছে। এই ছবিতে অনন্যা পান্ডে একজন আইন ছাত্রী এবং আর মাধবন নেভিল ম্যাককিনলির চরিত্রে অভিনয় করেছেন। কেশরী চ্যাপ্টার ২ মুক্তি পাবে ১৮ এপ্রিল।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি