বিতর্কের মাঝেই বরের সঙ্গে নতুন ছবি পোস্ট রুশার

বিয়ের কয়েকদিনের মধ্যে আবারও সেলিব্রেশন মুডে নবদম্পতি। উপলক্ষ্য, বিয়ের পর প্রথম ভাইয়ের জন্মদিন। তাই বরকে আর পুরো পরিবারকে পাশে নিয়েই জন্মদিন সেলিব্রেট করলেন রুশা।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১৯ জানুয়ারি বিয়ে করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। বিয়ের পরেই ১৩ বছর অভিনয় জীবন থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী। আগামী ফেব্রুয়ারিতেই বিদেশে উড়ে যাবেন অভিনেত্রী। সেখানেই ঘর বাঁধবেন। সুতরাং অভিনেত্রীর নতুন ইনিংসের সূচনায় একদিকে যেমন খুশি ফ্যানেরা, তেমনই মন খারাপ তাঁদের। কারণ বিয়ের আগেই রুশা জানিয়েছিলেন আপতত অভিনয় কেরিয়ারে ইতি টানছেন তিনি। আপতত ব্যক্তিগত জীবনই তাঁর প্রায়োরিটি লিস্টে এক নম্বরে। তবে রুশার বিয়ের ছবি প্রকাশ্যে আসামাত্রই তাঁকে নিয়ে শুরু হয়ে যায় খিল্লি, কেননা অভিনেত্রীর উচ্চতার তুলনায় খানিকটা খাটো অভিনেত্রীর স্বামী।

অভিনেত্রীর ভাই বলে সম্বোধন করেছেন অনেকেই। আমেরিকা নিবাসী বরের গলায় মালা পরিয়েছেন রুশা, যদিও অনুরন কর্মসূত্রে বিদেশে থাকেন কিন্তু তাঁর বাড়ি উত্তর চব্বিশ পরগণার অশোকনগরে। রিসেপশনের পরের দিনই ছিল রুশার জন্মদিন, তাই বৌ-ভাতের রাতেই বাড়ির অতিথিদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন নায়িকা। বিয়ের কয়েকদিনের মধ্যে আবারও সেলিব্রেশন মুডে নবদম্পতি। উপলক্ষ্য, বিয়ের পর প্রথম ভাইয়ের জন্মদিন। তাই বরকে আর পুরো পরিবারকে পাশে নিয়েই জন্মদিন সেলিব্রেট করলেন রুশা। বিয়ের পর বিতর্কে জড়ালেও কোনকিছুতেই প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী। বরং স্বামীর সঙ্গে মাঝরাতেই কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করলেন নায়িকা।

এদিন রুশার পরনে ছিল কালো টি-শার্ট আর ছাই রঙা পাজামা, সিঁথির সিঁদুর জ্বলজ্বল করছে, হাতের মেহেন্দির রঙ এখনও বেশ গাঢ়, হাতে রয়েছে শাখা-পলা। বার্থ ডে বয় সবার মধ্যমণি। আসলে, আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেই পরিবারের সঙ্গে প্রতিটা মুহূর্ত ভালমতোই উপভোগ করতে চান অভিনেত্রী। বিয়ে হোক বা রিসেপশন- রুশার সাজ নজর কেড়েছে নেটিজেনদের। তবে রুশা-অনুরণের ছবি ঘিরে ট্রোলিংও কম হয়নি। বরের উচ্চতার জন্যেই কুৎসিত ট্রোলারদের শিকার হয়েছেন নায়িকা। মাইক্রোসফটে চাকরি করে রুশার বর। সেখানেই সংসার গড়ে তুলবেন রুশা।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২