‘তিনি এক অনুভূতি’, কেবিসি-র মঞ্চে ধর্মেন্দ্রর কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন বিগ বি

কেবিসিতেও বন্ধুর কথা স্মরণ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। KBC 17-র সাম্প্রতিক পর্বে, বিগ বি 'শোলে' ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি নববর্ষে মুক্তি পাচ্ছে ‘ইক্কিস’, প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর শেষ ছবি। তাই এই ছবিটির জন্যে অপেক্ষা করছিলেন ভক্তরা। ছবিতে অভিনেতাকে নায়কের বাবার চরিত্রে দেখা যাবে। স্বাভাবিকভাবেই ভক্তদের জন্য এটি আবেগঘন মুহূর্ত। ধর্মেন্দ্রর মৃত্যুতে কেঁদেছে গোটা দেশ। কাছের বন্ধুকে হারিয়ে চোখ জল এসেছে অমিতাভ বচ্চনেরও। সম্প্রতি তাঁর সঞ্চালিত কেবিসিতেও বন্ধুর কথা স্মরণ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ বচ্চন। KBC 17-র সাম্প্রতিক পর্বে, বিগ বি ‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।

পাশাপাশি তিনি বিগ বি ‘হি-ম্যান’-কে আবেগঘন বিদায় জানান। কেবিসি-র শেষ পর্বে ‘ইক্কিস’-এর তারকা অগস্ত্য নন্দা এবং জয়দীপ আহলাওয়াত উপস্থিত হয়েছিলেন। তাঁরা অমিতাভের সঙ্গে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়েছেন। ওই পর্বটি শুরু হয়েছিল বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে। ধর্মেন্দ্র সম্পর্কে কথা বলতে বলতে অমিতাভ কেঁদে ফেলেছিলেন। কাঁপা কাঁপা কন্ঠে বিগ বি বলেন, “ইক্কিস আমাদের সকলের জন্য ধর্মেন্দ্রের শেষ মূল্যবান স্মৃতি, যা তিনি লক্ষ লক্ষ মানুষের জন্য রেখে গিয়েছে। একজন শিল্পী তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত অভিনয় করতে চেয়েছিলেন। আমার বন্ধু, আমার পরিবার এবং আমার আদর্শ, ধর্মেন্দ্র দেওল এটাই করেছিলেন।” এরপর অমিতাভ আবেগঘন কন্ঠে বলেন, “মিস্টার ধরম কেবল একজন ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি অনুভূতি। আর অনুভূতি কখনও চলে যায় না। এটি একটি স্মৃতিতে পরিণত হয়, এটি আপনার সঙ্গে আশীর্বাদ হিসেবে থেকে যায়। যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে।”

 

 

View this post on Instagram

 

A post shared by @sonytvofficial

এরপর তিনি শোলে ছবির শুটিংয়ের একটি ঘটনা শেয়ার করে বলেন, “একবার আমরা বেঙ্গালুরুতে শুটিং করছিলাম। ধর্মেন্দ্রর শারীরিক শক্তি ছিল প্রখর। তিনি একজন কুস্তিগীর ছিলেন। আমি আর শারীরিক শক্তির উদাহরণ পেয়েছিলাম। শোলে ছবির মৃত্যুর দৃশ্যে, পর্দায় আমাকে যন্ত্রণা পেতে দেখে ছিলেন তার কারণ ধর্মেন্দ্র। তিনি আমাকে এত শক্ত করে ধরেছিলেন যে, সেই যন্ত্রণা স্বয়ংক্রিয়ভাবে আমার অভিনয়ে প্রতিফলিত হয়েছিল।” এরপর “ইক্কিস” ছবির পরিচালক শ্রীরাম রাঘবন ধর্মেন্দ্রকে বলেন, “আমি খুবই ভাগ্যবান যে তিনি আমার শেষ ছবিতে কাজ করেছিলেন। তাঁর শেষ অভিনয় ছিল অসাধারণ।” অভিনেতা জয়দীপ আহলাওয়াতও ধর্মেন্দ্রের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, “আমি ভাগ্যবান যে আমার বেশিরভাগ দৃশ্য তার সঙ্গে ছিল। সেটে, কখনও মনে হয়নি যে একজন সুপারস্টার আমাদের সঙ্গে আছেন।”

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত