অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের অন্যতম পরিচিত বাংলো ‘জলসা’। ছুটির দিনে প্রিয় অভিনেতাকে একঝলক দেখতে এই বাংলোর সামনেই ভিড় জমান অনুরাগীরা। অমিতাভও নিয়ম করে তাঁদের সঙ্গে দেখা করেন, হাত নেড়ে শুভেচ্ছা জানান। এবার সেই বাংলো নিয়ে পারিবারিক বিপাকে মেগাস্টার অমিতাভ বচ্চন। মুম্বইয়ের জুহুতে অবস্থিত মেগাস্টার অমিতাভ বচ্চনের সাধের ‘জলসা’ বাংলোকে ঘিরে এবার শুরু হয়েছে আইনি টানাপোড়েন। পরিবারের অন্দরেই সম্পত্তির মালিকানা নিয়ে উঠেছে প্রশ্ন। অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রমোলা বচ্চন দাবি করেছেন, তাঁর অনুমতি ছাড়াই ১৯৯৩ সালে একটি ‘গিফ্ট ডিড’-এর মাধ্যমে বাংলোর মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। ইতিমধ্যেই অন্ধেরীর ডেপুটি রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজের দফতরে শুরু হয়েছে শুনানি। ফলে বচ্চন পরিবারের অন্যতম পরিচিত ঠিকানা ‘জলসা’ এখন সম্পত্তির মালিকানা বিতর্কের কেন্দ্রে।

অমিতাভের ছোট ভাই অজিতাভের স্ত্রী রমোলা গত সাত মাস ধরে এই বিষয়ে একাধিক অভিযোগ জানিয়েছেন। তাঁর দাবি, মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ম মানা হয়নি। সেই অভিযোগের ভিত্তিতেই ডেপুটি রেজিস্ট্রারের দফতরে আপত্তি জানিয়েছেন তিনি। রমোলার অভিযোগ, ১৯৯৩ সালের গিফ্ট ডিড সাদা কাগজে তৈরি করা হয়েছিল। ওই নথিতে কোনও স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়নি বলেও দাবি করেছেন তিনি। এমনকী, নথিতে সাক্ষীদের সই ছিল না বলেও অভিযোগ। গিফ্ট ডিডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন রমোলা। অন্যদিকে, কপোল হাউজিং সোসাইটির রেকর্ডে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে। তবে মহারাষ্ট্র সরকারের সম্পত্তি সংক্রান্ত নথিতে এখনও রমোলার নাম রয়েছে বলে দাবি। সরকারি রেকর্ডে মালিকানা বদলের প্রক্রিয়া শুরু হতেই তিনি অভিযোগ জমা দেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুনানি শুরু হয়েছে। অন্ধেরীর ডেপুটি রেজিস্ট্রার ফৈয়জ মুলানি জানিয়েছেন, এই মামলায় সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। তবে এখনও পর্যন্ত অমিতাভ বচ্চন বা জয়া বচ্চনের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া মেলেনি। সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হলে তাঁদের মুখপাত্র জানিয়েছেন, পরিবারের ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হবে না। সম্পত্তি বিতর্কের মধ্যেই গত ৮ নভেম্বর রবিবারই ‘জলসা’র ফটকের কাছাকাছি অনুরাগীদের সঙ্গে দেখা করতে বেরিয়ে এসেছিলেন অমিতাভ। তার আগের রবিবার নিরাপত্তার কথা মাথায় রেখে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়েছিলেন তিনি। সেই ঘটনা ঘিরে মুম্বইয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছিল। এর পর ৮ নভেম্বর বুলেটপ্রুফ কাচের আড়াল ছিল না। ছেলে অভিষেক এবং প্রযোজক বান্টি ওয়ালিয়াও উপস্থিত ছিলেন। নিরাপত্তার তদারকি করেন তাঁরা। তবে, ১৯৯৩ সালের গিফ্ট ডিড নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি কীভাবে হয়, সেদিকেই নজর রয়েছে।

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২

প্রেমের নামে হেনস্থার অভিযোগ, তেলেঙ্গানায় মৃত্যু ১৭ বছরের তরুণী ক্রিকেটারের