প্রবল বৃষ্টিতে ভাসছে অমিতাভের ‘জলসা’, জলে থৈথৈ করছে অভিনেতার বাড়ি, ভিডিও প্রকাশ্যে

এমনকি মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা'র বাড়িও প্রবল বৃষ্টি থেকে রক্ষা পায়নি। কারণ ইতিমধ্যেই জলে টইটম্বুর জুহু।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বই। বেশ কয়েকটি ব্যস্ততম সড়ক এখন জলের তলায়। সাঙ্ঘাতিক বৃষ্টিতে বিপন্ন মুম্বইয়ের জনজীবন। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিরাও ভোগান্তির মুখে। এমনকি মেগাস্টার অমিতাভ বচ্চনের ‘জলসা’র বাড়িও প্রবল বৃষ্টি থেকে রক্ষা পায়নি। কারণ ইতিমধ্যেই জলে টইটম্বুর জুহু। সেখানেই অবস্থিত অমিতাভের এই বিখ্যাত বাড়ি। অভিনেতার বাড়ির বাইরে এবং ভিতরে জল জমার কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নেটমহলের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। ধারনা করা হচ্ছে, জলসার বাইরে নর্দমাগুলি বন্ধ থাকার কারণে অভিনেতার বাড়ির ভিতরে জল ঢুকে পড়েছে। ভিডিওগুলি ভাইরাল হতেই ভক্তরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

এমন একজন তারকার বাড়িতে জল ঢোকা নিয়ে প্রশ্নও উঠেছে! ইতিমধ্যেই মুম্বইবাসী বৃষ্টিতে প্লাবিত রাস্তা, জলমগ্ন এলাকা এবং যান চলাচলে বিঘ্নের দৃশ্য ক্রমাগত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তার মধ্যে অভিনেতার জলসার বাড়ির ভিডিওটি বেশি আকর্ষণীয়। যদিও এই ভিডিওগুলো নিয়ে অমিতাভ বচ্চন এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি। তবে, কিছুদিন আগে মুম্বইয়ের ভারী বৃষ্টির পরিবর্তে চলমান ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যক্তিগত ব্লগে অভিনেতা লিখেছিলেন, ‘ভারতের দর্শকদের জন্য ২০২৬ বিশ্বকাপ দেখার সময়টা অনেক দেরিতে দেখতে পারে ভক্তরা। এর জন্যে দিনরাত পরিশ্রম করেন ভক্তরা, যেমন আমিও করি। কিন্তু এটা অনেকের বিরক্তির কারণ। তবে এই বিশ্বকাপের যা সত্যিই আকর্ষণীয় হয়ে উঠছে তা হল, প্রত্যাশিত বিজয়ীদের ধীরে ধীরে ছিটকে যাওয়া। কম পরিচিতরা দাপটের সঙ্গে এগিয়ে যাচ্ছে। এটা দেখতে চমৎকার লাগছে। পদদলিত হওয়া, কলঙ্কিত হওয়া, অপমানিত হওয়া, গুরুত্বহীন হিসেবে একপাশে পড়ে থাকা দলগুলির ঘুরে দাঁড়ানো, বিকশিত হওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা, সত্যিই বিষয়টা আকর্ষণীয়। এর থেকে শেখা যায়, যারা আপনাকে অপমান করছে, তাদের ‘তিরস্কার’ না করে ঘুরে দাঁড়িয়ে তাঁদের দেখিয়ে দেওয়াটাই উচিত শিক্ষা।’

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিকে কাজের দিক থেকে, অমিতাভ বচ্চনকে এরপর ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে দেখা যাবে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে প্রভাস এবং কমল হাসানও অভিনয় করেছেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রথম পর্বটি ব্লকবাস্টার হয়েছিল এবং বিশ্বব্যাপী ১,০০০ কোটি টাকারও বেশি আয় করেছিল। অশ্বত্থামা চরিত্রে অমিতাভের অভিনয় প্রশংসিত হয়েছিল এবং তিনি সিক্যুয়েলেও এই চরিত্রে অভিনয় করবেন। নির্মাতারা এখনও ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করেননি।

মায়ের বিয়েতে মধ্যমণি ছেলে, আমির-গৌরীর সাতপাকে বাঁধা পড়ার প্রথম ছবি প্রকাশ্যে

সেবাশ্রয় নিয়ে নতুন FIR, আরও কোণঠাসা অভিষেক! আর কাদের নাম রয়েছে?

নিস্তার নেই, যুবভারতী কাণ্ডে ফের অরূপ ‘মেসি’ বিশ্বাসকে তলব বিধাননগর পুলিশের

রুট বাড়ল শিয়ালদহ-রানাঘাট লোকালের, রাত ১০টার পর ট্রেনটি চলবে কৃষ্ণনগর পর্যন্ত

টক ঝালের স্বাদে জমে উঠুক দুপুরের ভোজ, সহজেই বানিয়ে নিন আম কাসুন্দি মুরগি

অপেক্ষার অবসান! মুম্বইয়ের বাড়িতে আইনি মতে বিয়ে সারলেন আমির-গৌরী

পিঙ্ক সল্ট নাকি সাদা নুন, স্বাস্থ্যের জন্য কোনটি বেশি উপকারী?

পুকুর পাড়ে বৃদ্ধার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার, হাড়হিম ঘটনা পুরুলিয়ায়, তদন্তে পুলিশ

ইনস্টাগ্রাম থেকে শিশুদের যৌন নির্যাতনের বিজ্ঞাপন সরান, মেটা-কে কড়া নির্দেশ কেন্দ্রের

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বারুইপুরে, দেহ আটকে স্থানীয়দের বিক্ষোভ

উধাও রণমূর্তি, পুলিশের কাছে ক্ষমা চেয়ে পার পেলেন হুমায়ূন কবীর

অধিনায়ক হিসেবে চার ম্যাচের মধ্যে তিনটিতে হার, হতাশ শ্রেয়স আইয়ার

বাড়িতে বানান আর্জেন্টিনার জনপ্রিয় পদ ‘ডুলসে দে লেচে আলফাহোরেস’

দেশের জার্সিতে অভিষেকের পর সমাজ মাধ্যমে বিশেষ পোস্ট, কি লিখলেন বৈভব?