ভারতীয় দলের ভরসা এখন অমিতাভের কবিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ ২০০৮ সালের পর ২০২২। প্রায় ১৪ বছর পর আবারও বাইশ গজে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। স্বাভাবিক ভাবেই এই ম্যাচকে ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছে। মেন ইন ব্লুয়ের দিকে তাকিয়ে আছে আপামর ভারতবাসী। ব্যতিক্রম নন বলিউডের তারকারাও। বরাবরই বলিউডের সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের এক অবিচ্ছেদ্য সম্পর্ক লক্ষ্য করা যায়। মনসুর আলী খান-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে আজকের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, যুজবেন্দ্র চাহাল-ধনশ্রী শর্মা বলিউডের একাধিক অভিনেত্রী ভারতীয় ক্রিকেট দলের তারকাদের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন। এবার সেই সম্পর্ককেই কেই আরও একটু মজবুত করে দিলেন বলিউডের শাহেনশা। পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানালেন বিগ-বি অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)।

ক্রিকেটের প্রতি বরাবরই ভালোবাসা রয়েছে বিগ-বির। এর আগেও ভারতীয় দলের ম্যাচে মাঠে উপস্থিত হয়ে দেশের জাতীয় পতাকা ওড়াতে দেখা গেছে তাঁকে। এবার ভারত-পাক ম্যাচের আগেই অনন্য উপায়ে মেন ইন ব্লুকে শুভেচ্ছা জানালেন বিগ-বি। কৌন বনেগা ক্রোড়পতির সেটে রোহিতদের শুভেচ্ছা জানিয়ে কবিতা পাঠ করলেন তিনি। চ্যানেলের পক্ষ্য থেকে বিগ-বির কবিতা পাঠের সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় ক্রিকেটারদের উদ্দেশ্যে অমিতাভ বলছেন “অ্যায় নীলি জার্সি ওয়ালো, একশো ত্রিশ কোটির রাখওয়ালো “।

পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচের আগে ক্রিকেটারদের এইভাবে কবিতা পাঠের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তাদের মনোবল বাড়িয়ে দেওয়ার জন্য বিগ বিকে কুর্নিশ জানিয়েছে তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “আপনিই পারেন এই শুভেচ্ছা জানাতে”। আবার কেউ লিখেছেন, “গোটা দেশের মানুষের সঙ্গে আপনিও অপেক্ষারত, দেখেই ভাল লাগছে”। প্রসঙ্গত কিছুদিন আগে নিজের আশিতম জন্মদিন পালন করেন বলিউডের শাহেনশা। তাঁর জন্মদিন উপলক্ষেও “কোন বনেগা ক্রোড়পতি”র সেটে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন।

আরও পড়ুনঃ অমিতাভ বচ্চনের জন্মদিনে বিশেষ উপহার বাংলার প্রাঞ্জলের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

৪ লক্ষণই জানান দেবে আপনি সোয়াইন ফ্লুতে আক্রান্ত কিনা, এখনই জেনে সতর্ক হন

স্পেনের কাছে হারের পর গুন্ডামি, ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ মেসির সতীর্থ পারদেস

সিংহাসনচ্যূত স্টিভ স্মিথ, ক্যাচ নেওয়ার বিশ্বরেকর্ডের মালিক জো রুট

ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার

দিল্লি আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তারেক রহমান

আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগে দায়ের মামলায় জামিন পেলেন সঞ্জীব মুখোপাধ্যায়

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নেকড়েদের সঙ্গে কেটেছে জীবন, ৮০ বছরে চিরবিদায় নিলেন ‘স্পেনের মোগলি’

যাদবপুরের আঁচ মেদিনীপুর কলেজে, ABVP-SFI সংঘর্ষে রণক্ষেত্র এলাকা

দীর্ঘদিনের বান্ধবী গাব্রিয়েলা দিমিত্রিয়াদেজকে বিয়ে করলেন অর্জুন রামপাল