আদিত্যর কাঁধে মাথা রেখে অনন্যা, বি-টাউনের নতুন ‘কাপল’ হিসেবে ফের চর্চায় তাঁরা

সম্প্রতি ফের একসঙ্গে দেখা গেল আদিত্য অনন্যাকে ডিনার ডেটে। আবার কাঁধে মাথা রেখে পরস্পরকে বাতালাপ করতেও দেখা গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তারকাদের সম্পর্ক নিয়ে এত আড়াল-আবডাল কীসের বাপু বুঝি না, একসঙ্গে ডিনার ডেট থেকে শুরু করে লংড্রাইভ, এমনকি হলিডের জন্যে বিদেশে সফর সবটাই তাঁরা করছেন, কিন্তু যতই আড়ালে রাখতে চান নিজেদের সম্পর্কের খুঁটিনাটি, সবটাই প্রকাশ্যে চলে আসে। মুম্বইয়ে সেই জুটিকে একসঙ্গে দেখা গেলে তো কোনও কথাই নেই! পাপারাজ্জিদের অত্যাচারে আর তাঁদের কিছু গোপনে রাখা হয়না। রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া থেকে শুরু করে অর্জুন-মালাইকা, সিদ্ধার্থ-কিয়ারা, মোটামুটি সবাই শুরুতে অনেক চেষ্টা করেছিল সম্পর্কের কথা আড়ালে রাখতে, কিন্তু তা হয়নি। এবার সেই তালিকায় নমস্কার লেখালেন আশিকি ২-নায়ক আদিত্য রায় কাপুর এবং চাঙ্কি কন্যা অনন্যা পাণ্ডে। তাঁরা গত কয়েক মাস ধরেই সম্পর্কে রয়েছেন। কিন্তু কোনও ভাবেই নিজেদের সম্পর্কের কোনও শিলমোহর দেননি তাঁরা। অথচ ডিনার ডেট থেকে একসঙ্গে বিদেশ ভ্রমণ সবটাই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। কিন্তু তাও কেন এত লুকোচুরি?

সম্প্রতি ফের একসঙ্গে দেখা গেল আদিত্য অনন্যাকে ডিনার ডেটে। আবার কাঁধে মাথা রেখে পরস্পরকে বাতালাপ করতেও দেখা গেল। বিটাউনে এটি প্রথম নয়, এর আগেও অভিনেতাদের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। গতকাল অর্থাৎ ২৭ অক্টোবর রাতে, দুজনকে আবারও ডিনার ডেটে দেখা গেল একসঙ্গে। দুই সুদর্শন তারকাই কালো রঙের পোশাকে নিজেদের আবৃত করেছিল। তবে, যে বিষয়টি বেশি দৃষ্টি আকর্ষণ করেছিল সবার, তা হল অনন্যার আদিত্যর কাঁধে মাথা রেখে গল্প করা। কতটা সুন্দরভাবে আদিত্যের দিকে ঝুঁকেছিলেন অনন্যা। সেই ভিডিও ভাইরাল হতেই আবারও তাঁদের ডেটিং গুঞ্জন ছড়িয়ে পড়ল।

এর আগে আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডে পর্তুগালে ছুটি কাটানোর কয়েকটি ছবি ঝড়ের বেগে ভাইরাল হয়, তখন থেকেই তাঁরা আলোচনায় রয়েছেন। কিন্তু দুজনেই আপাততঃ তাঁদের সম্পর্কের অবস্থার চারপাশে নীরবতা বজায় রেখেছেন। কিন্তু তাঁদের ছবি এবং ভিডিওগুলি প্রমাণ করে তারা বি-টাউনের নতুন কাপল। 

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত