হোটেল পর্যন্ত ধাওয়া পাপারাজ্জিদের, মেজাজ হারালেন NTR জুনিয়র

তখনই অভিনেতা প্যাপসের দেখে ক্ষুব্ধ হয়ে যান।ভিডিওতে এনটিআর জুনিয়রকে সাদা শার্ট ও সানগ্লাস পরে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল। তবে অভিনেতার এই ধরনের আচরণে নেটিজেনরা ক্ষুব্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তারকাদের একেবার চোখের নাগালে পেলেই হল, তাঁদের পিছু পিছু ধাওয়া করাই যেন একমাত্র ডিউটি হয়ে যায় মুম্বই পাপারাজ্জিদের। আসলে তারকাদের ছোট ছোট মুহূর্ত ক্যামেরা বন্দি করে তাঁরাই দর্শকদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এই বিষয়টি কেউ কেউ স্বাভাবিকভাবে মেনে নিলেও, কেউ কেউ ভীষণ বিরক্ত হয়ে যায়। তখন ক্যামেরার সামনেই ভুলভাল আচরণ করে বসেন তারকারা। আসলে অযথা সময়ে তাঁদের বিরক্ত করা, সেটাও ন্যায় নয়। যাই হোক, সম্প্রতি আচমকাই প্যাপসদের উপর ক্ষুব্ধ হয়ে গেলেন দক্ষিণী সুপারস্টার এনটিআর জুনিয়র। কিন্তু কেন? বর্তমানে WAR 2-এর শুটিংয়ের জন্যে মুম্বাই আছেন দক্ষিণী তারকা এনটিআর।

গতকাল এনটিআর জুনিয়রকে মুম্বইয়ের একটি হোটেলে ঢোকার সময় তাঁর পিছু পিছু প্যাপসরা হোটেলের দিকে চলে গেলে ভীষণ রেগে যান নায়ক। আসলে তাঁর আসন্ন অ্যাকশন ছবি ওয়ার 2- এর জন্য মুম্বাইয়ের ওই হোটেলে হৃতিক রোশনের সঙ্গে বৈঠক ছিল। কিন্তু পাপারাজ্জিরা NTR জুনিয়রকে হোটেলের ভিতর পর্যন্ত অনুসরণ করতে থাকেন। তখনই অভিনেতা প্যাপসের দেখে ক্ষুব্ধ হয়ে যান।ভিডিওতে এনটিআর জুনিয়রকে সাদা শার্ট ও সানগ্লাস পরে ফোনে কথা বলতে দেখা গিয়েছিল।প্যাপসরা তাঁর কাছে পৌঁছলেই তাঁদের দেখে এনটিআর ‘ওয়ে’ বলে চেঁচিয়ে ওঠেন।  তবে অভিনেতার এই ধরনের আচরণে নেটিজেনরা ক্ষুব্ধ।

 

 

View this post on Instagram

 

A post shared by Crazy 4 Tv (@crazy4tv.in)

ভাইরাল হওয়া ভিডিওটিতে বেশ কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “কেউ ক্লিক করতে না চাইলে প্যাপদের সম্মান করা উচিত,” অন্য একজন লিখেছেন, “সে সাধারণত ঠান্ডা থাকে, তার কী হয়েছে?” সম্প্রতি এনটিআর জুনিয়রের লুক ফর্ম ওয়ার 2 সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছিল। আরআরআর তারকা গত বছরের অক্টোবরে স্পেনে শুরু হওয়া শুটিং পুনরায় শুরু করতে এই মাসের শুরুতে মুম্বইতে এসেছেন। ছবিটিতে, নেতিবাচক ভূমিকায় অভিনয় করবেন NTR। ছবিটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। বলিউড হাঙ্গামার একটি প্রতিবেদন অনুসারে, এনটিআর জুনিয়র এবং হৃতিক উভয়েই অ্যাকশন-প্যাকড সিক্যুয়ালটির শুটিংয়ের জন্য ৬০ দিন বরাদ্দ করেছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান