বাংলাদেশে ফের এক মডেল আত্মঘাতী

তার মধ্যেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। এবার হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর পথ বেছে নিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির একজন উঠতি মডেল সুমাইয়া আমরিন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শোবিজ দুনিয়ায় একের পর এক দুঃসংবাদ। টলিউড থেকে বলিউড, কলিউড থেকে হলিউড, মলিউড থেকে ঢালিউড, কিছুই বাকি নেই। সব জায়গাতেই শোকের ছায়া। একের পর এক আত্মহত্যার খবর। গত বছর টলিউডে একটি মাসেই একাধিক মডেল এবং অভিনেত্রীর মৃত্যুর খবরে জেরবার হয়েছিল গোটা বাংলা। আর সবটাই প্রেম ঘটিত। বলিউড এবং হলিউডেও এমন ঘটনা অহরহ ঘটছেই। গত ২ নভেম্বর মারা গিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু। তিনিও আত্মঘাতী হয়েছেন।

তাঁর মৃত্যুর পর দোষী হিসেবে তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। এখনও তাঁর মৃত্যুর আসল প্রকাশ্যে আসেনি। তার মধ্যেই ঢাকাই ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া। এবার হতাশাগ্রস্ত হয়ে মৃত্যুর পথ বেছে নিলেন ঢাকাই ইন্ডাস্ট্রির একজন উঠতি মডেল সুমাইয়া আমরিন। বিছানাতেই পড়েছিল আমরিনের মরদেহ। গত ৭ নভেম্বর ঢাকার মোহাম্মদপুরের শেখের টেকের ২ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে আমরিনের মরদেহ উদ্ধার করেছেন আদাবর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, আমরিন ২-৩ দিন আগেই আত্মহত্যা করেছেন। কিন্তু ফাঁসি দিয়ে নয়, তাঁকে বিছানায় শয্যা অবস্থায় পাওয়া গিয়েছিল। তাঁর মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, পুলিশের ধারণা, হতাশা এবং পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন আমরিন। প্রাথমিক তদন্তে আত্মহত্যার প্রমাণও পাওয়া গিয়েছে। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে এখনও কাউকে খুঁজে পায়নি। কারণ আমরিনের মৃত্যুর পর থেকেই তাঁর স্বামী পলাতক।

সূত্র বলছে, বেশ কয়েক বছর ধরেই র‌্যাম্প মডেলিং এবং বাংলাদেশের কয়েকটি ব্র্যান্ড ফটোশুটের সঙ্গে জড়িত ছিলেন আমরিন। সঙ্গে সঞ্চালনার কাজও করতেন তিনি। তবে ২ বছর ধরে তিনি ফেসবুক ও ইউটিউবের জন্য নির্মিত ভিডিও কনটেন্টে অভিনয় করতেন।হএ বিষয়ে পুলিশ দেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্ত ও পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার প্রমাণ পাওয়া গিয়েছে। হতাশা ও দাম্পত্য কলহ থেকে তিনি আত্মহত্যা করতে পারেন এটাই তাঁদের অনুমান। 

 

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত