মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন, কোথায় বসছে বনি-কন্যা অংশুলার বিয়ের আসর, অতিথি কারা?

সোমবার (৬ জুলাই) দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের বড় দিদি অংশুলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই! রবিবার (৫ জুলাই) বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। দুই বছর প্রেমের পর ১৩ বছরের ছোট প্রেমিকা গৌরী স্প্র্যাটকে আইনি মতে বিয়ে করেছেন তিনি। এবার বলিউডের কাপুর পরিবারে খুশির সানাই। বিয়ে করছেন প্রখ্যাত প্রযোজক-পরিচালক বনি কাপুরের বড় কন্যা অংশুলা কাপুর। সোমবার (৬ জুলাই) দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন জাহ্নবী কাপুর ও খুশি কাপুরের বড় দিদি অংশুলা। মাস কয়েক আগেই বাগদান হয়ে গিয়েছে অংশুলার। যেখানে পরিচালকের পরিবারের সকলকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। বনি কাপুরের ভাই অনিল কাপুর, তাঁর স্ত্রী, ছেলে-মেয়েরা সকলেই উপস্থিত ছিলেন। বোনকে বিদায় জানানোর আনন্দে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন অভিনেতা অর্জুন কাপুরও।

তবে, এখনও পর্যন্ত অংশুলা ও রোহনের বিয়ের বিষয়ে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। জানা গিয়েছে, গোটা বিয়ের আচার-অনুষ্ঠান একদিনেই সম্পন্ন হবে। এরপর অতিথিদের জন্য জমকালো ককটেল পার্টির আয়োজন করা হবে। তবে, তাঁদের বিয়ের শুভক্ষণ বা সময়সূচী এখনও প্রকাশ করা হয়নি। মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। তাঁদের বিয়েতে কাপুর পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বলিউডের বেশ কয়েকজন বিশিষ্ট তারকারও উপস্থিত থাকার কথা রয়েছে। অতিথিরা আধুনিক ভারতীয় পোশাক পরবেন। অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুর, হর্ষবর্ধন কাপুর এবং তাঁদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কাপুর পরিবারে ইতিমধ্যেই উৎসব শুরু হয়ে গিয়েছে। অংশুলা সোশ্যাল মিডিয়ায় প্রাক-বিবাহ উদযাপনের কিছু ঝলক শেয়ার করেছেন।

অংশুলা ও রোহনের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০২২ সালে একটি ডেটিং অ্যাপ থেকে। এরপর ২০২৫ সালের জুলাই মাসে, রোহন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের কাছে অংশুলাকে বিয়ের প্রস্তাব দেন। রোহন ধর্মা প্রোডাকশনসের ডিজিটাল শাখা ধর্ম্যাটিক এন্টারটেইনমেন্টের একজন লেখক। তিনি ফ্লেম ইউনিভার্সিটি থেকে বিজ্ঞাপন ও বিপণন বিষয়ে পড়াশোনা করেছেন। এরপর তিনি লস অ্যাঞ্জেলেসের নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে চিত্রনাট্য রচনার প্রশিক্ষণ নেন। রোহন বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পও লিখেছেন। অংশুলা কাপুর সম্প্রতি প্রাইম ভিডিওর রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ অংশ নিয়েছিলেন। এই শোয়ের পর তাঁর জনপ্রিয়তা বাড়ে।

অনেক মানুষ চান না আর্জেন্টিনা জিতুক, কোচ স্কালোনির মন্তব্যে চর্চা তুঙ্গে

নিউ ইয়র্কে বিয়ের অনুমতি পেতে প্রশাসনকে ১.৬০ লক্ষ ডলার দিয়েছেন টেলর সুইফট

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

টিকিট না মেলায় বিজেপির অন্দরে অশান্তি, দাতিয়ায় জাতীয় সড়ক অবরোধ ঘিরে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

দুর্গাপুর ইস্পাত কারখানায় দগ্ধ হয়ে মৃত্যু কর্মরত শ্রমিকের, নিরাপত্তার দাবিতে বিক্ষোভ

ক্লাসরুমে চলছে অশালীন ভিডিও, নেশাগ্রস্ত প্রধান শিক্ষক! ভাইরাল ভিডিও…

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল