আবারও ফিরছে অনুজ, ‘গুড্ডি’ ধারাবাহিকে নয়া মোড়

আবারও গল্পে ফিরবে অনুজ। তবে তা ‘গুড্ডি’ র গল্পে নাকি অন্য কোনো সিরিয়ালে তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নতুন ধারাবাহিক আসার হিড়িক। যার দাপটে বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো ধারাবাহিক। অথচ তারাও বলতে গেলে নতুন, কিন্তু টিআরপিতে তাদের আশানুরূপ ফল না থাকার কারণে খুব অল্পদিনেই বিদায় জানাতে হচ্ছে। এবার গুঞ্জন শেষ হচ্ছে স্টার জলসার গুড্ডি। কিছুদিন আগেই সাদা পাঞ্জাবি, এক বুক দুঃখ নিয়ে অনুজ নিজেই জানিয়েছেন এ কথা। আসলে ‘গুড্ডি’ সিরিয়াল নয়, বরং এই সিরিয়াল থেকে বিদায় নিচ্ছেন অনুজ। একথা নিজেই ফেসবুকে জানিয়েছেন রণজয় বিষ্ণু। বিগত এক বছর ধরে অনুজ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। গুড্ডি, শিরিণ, অনুজের ত্রিকোণ প্রেম নিয়ে কাহিনী বাঁধা হয়েছিল।

তখনই আচমকাই খবর, আর নাকি দেখা যাবে না অনুজকে। গল্পে ইতিমধ্যেই মৃত্যু দেখানো হয়েছে অনুজের। তাই বোঝাই যাচ্ছে, রণজয়ের যাত্রা এখানেই শেষ। কিন্তু টলিপাড়ার অন্দরমহল বলছে অন্য কথা। আবারও গল্পে ফিরবে অনুজ। তবে তা ‘গুড্ডি’ র গল্পে নাকি অন্য কোনো সিরিয়ালে তা জানা যায়নি। শোনা যাচ্ছে সিরিয়ালে নাকি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এক্ষুনি শেষ হচ্ছেনা ‘গুড্ডি’। তার যাত্রা এখনও অনেকটাই বাকি।

এদিকে কিছুদিন আগেই জানা গিয়েছে, মাত্র দু’মাসের ধারাবাহিক ‘বালিঝড়’, এর স্লট পরিবর্তন হতে চলেছে। ১৭ এপ্রিল থেকে বালিঝড়ের জায়গায় আসছে ঠাকুর রামপ্রসাদ। তাহলে কি বালিঝড় শেষ? সে বিষয়ে এখুনি কিছুই জানা যায়নি। তবে গুড্ডির কাহিনীতে কি বদল আসতে চলেছে তা জানতে অবশ্যই চোখ রাখতে হবে গুড্ডি ধারাবাহিকের উপর। 

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক