Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘গুড্ডি’তে ফিরছেন অনুজ, নতুন লুকে নতুন চরিত্রে, রয়েছে আরও চমক

প্রথম অধ্যায় তো গুড্ডি আর অনুজের মিল হয়নি। এবার নতুন অধ্যায়ে ঋতুরাজ আর রেশমির মিল হওয়ার পালা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে একাধিক নতুন নতুন ধারাবাহিকের দাপটে অকালেই শেষ হচ্ছে একাধিক পুরোনো ধারাবাহিক। সম্প্রতি এরকম কোপে পড়ার কথা ছিল স্টার জলসার গুড্ডির। কিন্তু মোটেও তা হওয়ার নয়। আসলে গুড্ডির নায়ক অনুজের মৃত্যুর পরেই এমন গুজব উঠেছিল। কিন্তু তা হওয়ার নয়, বরং কাহিনী বাঁক নিয়েছে নতুন মোড়ে। অনুজের মৃত্যু দর্শকের মনে তৈরি করেছিল হাজারো প্রশ্ন। একাধিক মানুষ ভেবেই বসেছিলেন নায়ককে বোধহয় আর দেখা যাবে না? তবে নতুন গল্পে দুই খুদের আগমনে গল্প বেশ জমে উঠেছে। এদিকে গল্প নিয়ে কৌতূহলের শেষ নেই।

তবে সূত্র অনুযায়ী, গল্পের মানুষগুলি একই রয়েছে। কিন্তু বদলে গিয়েছে তাঁদের লুক, সাজ পোশাক। অনেকেই ভেবেছেন আর হয়তো দেখতে পাবেন না রণজয় বিষ্ণুকে। কিন্তু ভক্তদের জানিয়ে রাখি, রণজয় ফিরছে। আবারও নায়ককে দেখা যাবে, তবে এবার অন্য রূপে, অন্য ভাবে। এ বার ঋতুরাজ ওরফে পুবলু হয়ে রণজয় ফিরছেন। একেবারে গোঁফ কেটে চাকচিক্য হয়ে। ওজনও খানিকটা ঝরিয়েছেন তিনি। রণজয়ের কথা অনুযায়ী, তিনি নিজেও জানতেন না যে আবারও তাঁকে ফিরিয়ে আনা হবে গল্পে। লুক বদলে যাবে গুড্ডিরও।

গল্প অনুযায়ী, বৃদ্ধা লুকে ধরা দেবেন তিনি। এদিকে নতুন নায়িকা রেশমি চরিত্রে আবারও দেখা যাবে শ্যামৌপ্তি মুদলিকেই। অর্থাৎ গুড্ডির দ্বৈত চরিত্র দেখা যাবে। ধারাবাহিকের সবার ছোট্ট শ্যামৌপ্তি। কলেজের সঙ্গে অভিনয়টা সমান তালে চালিয়ে যাচ্ছেন। আপাতত বেশ কয়েক বছর এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। প্রথম অধ্যায় তো গুড্ডি আর অনুজের মিল হয়নি। এবার নতুন অধ্যায়ে ঋতুরাজ আর রেশমির মিল হওয়ার পালা! 

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি