গলায় তুলসীর মালা, গায়ে সাদা পোশাক, আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা!

অনুষ্কার পোশাকের পাশাপাশি তাঁর তুলসী মালা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেত্রী এদিন সাদা-নীল ফ্লাওয়ার প্রিন্টেড সালোয়ার-কামিজ পরেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল মুম্বই বিমানবন্দরে দেখা দিয়েছেন দেশের অন্যতম পাওয়ার জুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। দুজনের পরনেই সাদামাটা পোশাক ছিল। অনুষ্কাকে একটি সাদা সালোয়ার-কামিজে দেখা গিয়েছে এবং ক্রিকেটারকে সাদা জামা এবং কালো প্যান্টে দেখা গিয়েছে। যা তাঁর ফিগারের সঙ্গে ফিট ছিল। সঙ্গে বেল্ট, সানগ্লাস, সাদা স্নিকার্স ছিল। হাতে দামি ঘড়ি ছিল। তাঁরা গাড়ি থেকে নেমেই বিমানবন্দরের ভিতরে ঢুকে যান। তাঁদের স্টাইল স্টেটমেন্টে মুগ্ধ হয়েছেন ভক্তরা। তবে অনুষ্কার পোশাকের পাশাপাশি তাঁর তুলসী মালা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। অভিনেত্রী এদিন সাদা-নীল ফ্লাওয়ার প্রিন্টেড সালোয়ার-কামিজ পরেছিলেন।

পোশাকের সঙ্গে সূক্ষ্ম মোটিফ দিয়ে সজ্জিত একটি হালকা সুতির সিল্কের দোপাট্টা তার কাঁধের উপর সুন্দরভাবে আবৃত ছিল। পাশাপাশি অভিনেত্রী সানগ্লাস, আংটি, ঘড়ি এবং ক্লাসিক সাদা কোলহাপুরি ফ্ল্যাট জুতো পরে তাঁর সাজ পূর্ণ করেছিলেন। তাঁর চুল খোলা ছিল। হালকা মেকআপ ছিল এবং কপালে ছোট্ট টিপ ছিল। কিন্তু তাঁর সাজের আসল কেন্দ্রবিন্দু ছিল তাঁর গলায় ঝুলন্ত তুলসী কাঁথির মালা। যেটি গভীর আধ্যাত্মিক অর্থ বহন করে। আধ্যাত্মিক লিপি অনুসারে, তুলসীর মালা পবিত্র তুলসী গাছের কাণ্ড বা কাঠ থেকে তৈরি। ঐতিহ্যগত ভাবে ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ এবং ভগবান রামের ভক্তরা এটি পরিধান করে থাকেন। হিন্দু বিশ্বাসে তুলসীকে দেবী লক্ষ্মীর মূর্ত প্রতীক এবং পবিত্রতা ও ভক্তির প্রতীক হিসেবেও সম্মান করা হয়। তবে এটি ফ্যাশন নয়, একটি আধ্যাত্মিক অঙ্গীকার। মালা সাধারণত শুদ্ধ করা হয়, প্রায়শই গঙ্গাজল দিয়ে, এবং পরার আগে প্রার্থনায় উৎসর্গ করা হয়। এটি মানসিক প্রশান্তি, নেতিবাচকতা থেকে সুরক্ষা এবং আধ্যাত্মিক শৃঙ্খলা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়।

 

 

View this post on Instagram

 

A post shared by Manav Manglani (@manav.manglani)

তবে এই মালা পরিধান করলে কিছু জীবনযাত্রাও আমূল পরিবর্তন হয়। সবসময় শুদ্ধ পোশাক পরতে হয়। ভক্তদের পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাস অনুসরণ করতে হয়। এটি পরার পর আমিষ খাবার, যেমন, মাছ, মাংস, ডাম ত্যাগ করতে হয়। পাশাপাশি অ্যালকোহলও পরিত্যাগ করতে হয়। এই মালাটি অত্যন্ত সম্মানের সঙ্গে পরিধান করতে হয়, এগুলো না মানলে জীবন ওলট-পালট হতে পারে, হ্যাঁ এমনটাই বিশ্বাস করা হয়। তাহলে কী অনুষ্কাও এসব আমিষ, অ্যালকোহলও পরিত্যাগ করেছেন। যদিও কোনও শুভ কাজের আগে বিরাট-অনুষ্কা প্রায়শই তাঁদের পরিবার নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যান। সেখান থেকে তাঁদের ছবি-ভিডিও ভাইরাল হয়। তাঁদের জপ করতেও দেখা যায়। যদিও অনুষ্কা তাঁর জীবনধারা পরিবর্তন করেছেন কিনা, সেই সম্পর্কে কিছুই প্রকাশ্যে ঘোষণা করেননি। তিনি ও বিরাট উভয়েই এর আগে একাধিকবার বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন, হতে পারে এটি তাঁদের আধ্যাত্মিক প্রবণতার প্রতিফলন।

ত্বকের সুরক্ষায় সানস্ক্রিনে কোন উপাদানগুলি সত্যিই জরুরি, জানালেন বিশেষজ্ঞরা

স্কুলছাত্রীদের জন্য সুখবর, ন্যাপকিন ভেন্ডিং মেশিন চালুর উদ্যোগ শুভেন্দু সরকারের

‘ইরান যুদ্ধ এখনই বন্ধ করতে হবে’, কড়া বার্তা জোহরান মামদানির

হিজাব পরে আবুধাবিতে ঘুরছেন অঙ্কিতা লোখান্ডে, ছবি ভাইরাল হতেই বিতর্কের ঝড়

গরমে অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন আমের ভাপা দই

RG Kar-এর জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি! ভিডিও ভাইরাল গ্রুপ ডি কর্মীর

IPL- এ নিষিদ্ধ স্মার্ট চশমা, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

শ্বশুরবাড়িতে গিয়ে যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

জনগণনা নিয়ে নবান্নে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী, হেল্পলাইন নম্বর চালু করল সরকার

মেসিকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

গুজরাতের গির অভয়ারণ্যে মৃত্যু ছয় সিংহের, পর্যবেক্ষণে আরও ১৭

পুণেতে বিষ মদ পান করে ১১ জনের মৃত্যু, তদন্তে পুলিশ

মালদায় আক্রান্ত বিজেপি নেতা, অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে

আড়াই মিনিটে মিলবে কলকাতা মেট্রোর ব্লু লাইনে ট্রেন, আধুনিকতার ছোঁয়া পাতালপথে