ভামিকার মুখ দেখতে পেল না শহরতলি, মেয়েকে জাপটে ধরেই তিলোত্তমা পরিদর্শন অনুষ্কার

শেষবার যখন আমি আমি পরীর শ্যুট করেছিলাম এখানে এবং তখনও আমার বেশ কিছু স্মৃতি আছে। এখানে ফিরে আসা আমার এবং দলের জন্য একটি পূর্ণবৃত্তে ফেরার মতো।”

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন মহিলা ভারতীয় ক্রিকেট দলের বেস্ট বোলার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’ এর শ্যুটিংয়ের সৌজন্যে কিছুদিন ধরেই কলকাতায় রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। তবে তাঁর ইনস্টাগ্রাম সূত্রের খবর অনুযায়ী, গতকালই তিনি হয়তো ফিরে গিয়েছেন। কলকাতায় এসে তিনি ঘাঁটি গেড়েছিলেন হোটেল তাজ বেঙ্গলে।

মেয়ে ভামিকাকে সঙ্গে করেই কলকাতায় এসেছিলেন বলিউডের সেক্সি মাম্মি অনুষ্কা। তবে হ্যাঁ, স্বামী বিরাট বর্তমানে দেশে নেই। অগত্যা মেয়েকে নিজের কাছেই রাখতে হচ্ছে তাঁর। ঝুলন গোস্বামী যেহেতু বাংলার অগ্নি-কন্যা, তাই তাঁর বেড়ে ওঠা, ক্রিকেট প্রশিক্ষণ সবটাই কলকাতার বুকে।

ছবিতে এই সবটাই ফুটিয়ে তুলতে কখনো ইডেন গার্ডেন, আবার কখনো হাওড়া আন্দুলে শ্যুটিং সারতে হয়েছে অনুষ্কাকে। অনুষ্কার শ্যুটিংয়ের একাধিক দৃশ্য ফুটে উঠেছিল সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে। সঙ্গে কলকাতার খাবার, ঝাল মুড়ি, সিঙারা, রসগোল্লা, ফুচকা, কচুরি সবটাই অনুষ্কার কখনো ব্রেকফাস্টের তালিকায় ছিল আবার কখনো সন্ধ্যাকালীন খাবারে।

তবে কলকাতায় এসে তিনি এতদিন থাকলেন ভামিকাকে এখনও পর্যন্ত কেউ দেখতে পারেনি। জন্মের পর থেকে এখনো পর্যন্ত মেয়েকে প্রকাশ্যে আনেন নি বিরাট-অনুষ্কা। কলকাতায় এসে কালীঘাটেও পুজো দিয়েছেন নায়িকা। এদিন সেই সব ছবিই নিজের ইনস্টাগ্রাম দেওয়ালে পোস্ট করেছেন নায়িকা। যেখানে একটি ছবিতে দেখা গিয়েছে, মেয়েকে একেবারে জাপটে ধরে রয়েছেন অভিনেত্রী। সঙ্গে কলকাতার একাধিক ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারের ছবিতে মুড়িয়েছেন তাঁর ইনস্টাগ্রাম। মেয়ে ভামিকার সঙ্গে তাঁর কলকাতা ভ্রমণের ছবি শেয়ার করে, অনুষ্কা বলেছেন যে তিনি আলিয়া ফিরনি, বলওয়ান্ত সিং কি চাই, সমোসে, মিঠাই কে বেকড এবং নিয়মিত রসগুলে, প্যারামাউন্ট কে শরবত, গিরিশ দে মালাই রোল এবং পুতি রাম কি কচুরি আলু খেয়েছেন।

শুধু কালীঘাট নয়, অভিনেত্রী ভামিকার সঙ্গে বেলুড় মঠেও গিয়েছিলেন। কলকাতা সম্পর্কে বলতে গিয়ে অনুষ্কা জানিয়েছেন, “কলকাতা সবসময়ই আমার হৃদয়ের একটি বিশেষ জায়গা ছিল। শহর এবং মানুষের উষ্ণতা, সুস্বাদু খাবার, সুন্দর স্থাপত্য – আমি কলকাতার সবকিছু পছন্দ করি। চাকদা এক্সপ্রেসের জন্য আনন্দের শহরে ফিরে আসতে পেরে আনন্দিত। শেষবার যখন আমি আমি পরীর শ্যুট করেছিলাম এখানে এবং তখনও আমার বেশ কিছু স্মৃতি আছে। এখানে ফিরে আসা আমার এবং দলের জন্য একটি পূর্ণবৃত্তে ফেরার মতো।”

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের