প্রচণ্ড বুকে ব্যাথা, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান

প্রচণ্ড বুকে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড বুকে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। বর্তমানে তাঁর ইসিজি সহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রয়োজনে এনজিওগ্রাম হতে পারে তাঁর। প্রতিবেদন অনুসারে, গ্রিমস রোডের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীতজ্ঞ।

জানা গিয়েছে, রবিবার সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ ৫৮ বছর বয়সী রহমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি, রহমানের প্রাক্তন স্ত্রী সায়রা রহমানকেও জরুরি চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছিল তাঁর। সায়রার আইনজীবী বন্দনা শাহ একটি সরকারী বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, “আমার ক্লায়েন্ট, সায়রা রহমানের পক্ষ থেকে জানানো হচ্ছে, বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবস্থা ভাল নেই। কয়েকদিন আগে, সায়রা রহমানকে জরুরি চিকিৎসার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর অস্ত্রোপচার হয়েছে। তিনি তার আশেপাশের মানুষের উদ্বেগ এবং সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’ প্রায় ২৯ বছর দাম্পত্য জীবনের পর, সায়রা বানু এবং এ আর রহমান ২০২৪ সালের ১৯ নভেম্বর তাদের বিচ্ছেদের ঘোষণা করেন। মানসিক চাপের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে গত মাসে, এ আর রহমান চেন্নাইতে এড শিরানের কনসার্টে তার সঙ্গে পারফর্ম করেছিলেন। এক সপ্তাহ পরে, তাঁকে তার ছবি ছাভা-এর সঙ্গীত উদ্বোধনেও দেখা গিয়েছিল। এর মধ্যেই এ আর রহমানের অসুস্থতার খবর ভক্তমহলকে উদ্বিগ্ন করেছে। এই মূহুর্তে নিউজ পোর্টাল তাঁর দ্রুত সুস্থতা কামনা করছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?