‘কারও দিকে আঙুল তুলব না’, চেন্নাইয়ের কনসার্ট নিয়ে সাফাই রহমানের

আয়োজকরা (এসিটিসি ইভেন্ট) ভেন্যুতে প্রায় ৪৬,০০০ চেয়ার রেখেছিলেন। কিছু, সবাই একপাশে বসেছিল এবং অন্য দিকে সরেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল এ আর রহমানের চেন্নাইয়ের বৃহত্তর কনসার্ট ঘিরে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে ভুগতে হল সাধারণ মানুষদের। টিকিট কেটেও দর্শকরা ঢুকতে পারেননি অনুষ্ঠানে। আসলে অনুষ্ঠানের বেরোনোর পথ এক থাকায় অনেকেই ভিড় সামলে বের হতে গিয়ে পদস্পিষ্ট হয়। সঙ্গে প্রচুর নারীদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়, অনেক সন্তান তাঁদের বাবা-মার থেকে থেকে বিচ্ছুত হয়ে যায়। সব মিলিয়ে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয় ভক্তদের। এই ঘটনায় নেটপাড়ায় তাণ্ডব শুরু হয়েছে। বিশেষ করে, সবাই এ আর রহমানের দিকে আঙুল তুলে বলেন তিনি কেন এমন আয়োজনদের সঙ্গে কাজ করেছে। যাদের পূর্বেই অনেক বাজে রেকর্ড রয়েছে। অনেকের ধারণা শোয়ের টিকিট বেশি বিক্রি করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কয়েক ঘণ্টা ধরে সমালোচনার শিকার হওয়াতে অবশেষে মুখ খুললেন এ আর রহমান।

দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে, রহমান সকলের কাছে ক্ষমা চেয়ে বলেন যে, তিনি ‘ভয়ঙ্করভাবে বিরক্ত’ হয়েছেন। তবে তিনি কারও দিকে আঙুল তুলতে চান না। এ আর রহমানের কথায়, “এত মানুষ এবং ভালবাসার সুনামি ছিল যা আমরা পরিচালনা করতে পারিনি। একজন সুরকার হিসাবে, আমার কাজ ছিল একটি দুর্দান্ত অনুষ্ঠান দেওয়া, আমি শুধু ভাবছিলাম যে বৃষ্টি যেন না হয়, তবে বাইরে কী ঘটছে সে সম্পর্কে আমার কোনও ধারণা ছিলনা। আমি ভিতরে আনন্দের সঙ্গে পারফর্ম করছিলাম। এই মুহুর্তে, আমরা কেবল ভয়ঙ্করভাবে বিরক্ত। নিরাপত্তা ছিল প্রাথমিক সমস্যা, বিশেষ করে কারণ সেখানে প্রচুর মহিলা এবং শিশু ছিল। তবে আমি কারও দিকে আঙুল তুলতে চাই না।”

রহমান আরও বলেন, “আয়োজকরা (এসিটিসি ইভেন্ট) ভেন্যুতে প্রায় ৪৬,০০০ চেয়ার রেখেছিলেন। কিছু, সবাই একপাশে বসেছিল এবং অন্য দিকে সরেনি। এটি দেখে, কর্তব্যরত পুলিশ সদস্যরা ধরে নিয়েছিল যে অনুষ্ঠানটি শেষ হয়ে গিয়েছে। আমরা গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ টি কনসার্ট করেছি, এবং সবকিছুই মসৃণ এবং ঝামেলামুক্ত ছিল- কারণ আমরা সেখানকার সিস্টেমের উপর আস্থা রেখেছিলাম। ‘মারাক্কুমা নেঞ্জাম’ হল এখন পর্যন্ত ভারতের সর্বোচ্চ বিক্রিত শো। এটির উপর আমার খুব কম নিয়ন্ত্রণ ছিল। অভ্যন্তরে হাজার হাজার মানুষ আনন্দের সঙ্গে কনসার্টটি শুনছিল।”

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর