‘গত ৮ বছরে অনেক কম কাজ পেয়েছি’, বলিউড থেকে দূরত্ব বাড়ছে এ আর রহমানের

রহমান জানিয়েছেন, 'আসলে, 'রোজা', 'বোম্বে' এবং 'দিল সে'-এর সময়ও আমি নিজেকে একজন বহিরাগত বলে মনে করতাম।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ আর রহমান, দেশের সঙ্গীত মহলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। যার সুরে সেজে উঠেছে একাধিক ব্লকবাস্টার গান। হ্যাঁ, একাধিক ব্লকবাস্টার গান বলিউডকে উপহার দিয়েছেন তিনি। কয়েক দশক ধরে বলিউডে রাজত্ব করছেন অস্কারজয়ী এই সঙ্গীত পরিচালক। বর্তমানে বলিউডের সবচেয়ে বড় এবং সফল সুরকারদের একজন। কিন্তু জানেন কী, হিন্দি সিনেমায় নিজেকে মানিয়ে নিতে প্রায় সাত বছর সময় লেগেছিল তাঁর। প্রথমে বলিউডে তিনি নিজের মতো করে কাজ করতে পারতেন না। গত আট বছরে বলিউডে খুব কম কাজ পেয়েছেন তিনি। সম্প্রতি এর পেছনের কারণগুলি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন রহমান। তাঁর কথায়, বর্তমানে বলিউডে তাঁর কম কাজ পাওয়ার কারণ ভিন্নধর্মী। কেননা হিন্দু সুরকারদের থেকে তিনি কম কাজ পান। কিন্তু তিনি এতে কিছু মনে করেন না।

রহমান জানিয়েছেন, ‘আসলে, ‘রোজা’, ‘বোম্বে’ এবং ‘দিল সে’-এর সময়ও আমি নিজেকে একজন বহিরাগত বলে মনে করতাম। কিন্তু ‘তাল’ ছবির পর আমি ঘরে ঘরে পরিচিত হয়ে উঠি। ছবির গানগুলি মানুষের রান্নাঘরেও বাজতে শুরু করেছিল। আজও, ‘তাল’ উত্তর ভারতের মানুষের রক্তে মিশে আছে, কারণ এতে কিছুটা পাঞ্জাবি, কিছুটা হিন্দি এবং কিছুটা পাহাড়ি সঙ্গীত রয়েছে। কিন্তু তখনও পর্যন্ত, আম হিন্দি ইন্ডাস্ট্রিতে খাপ খাইয়ে নিতে পারিনি। ঠিকঠাক হিন্দি বলতে পারতাম না।’ এরপর সুরকার বললেন, ‘একজন তামিলের পক্ষে হিন্দি বলাটা খুবই কঠিন, কারণ আমাদের নিজস্ব ভাষার সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। সুভাষ ঘাই আমাকে বলেছিলেন, তিনি আমার সঙ্গীত ভালোবাসেন, কিন্তু যদি আমাকে এখানে দীর্ঘমেয়াদী থাকতে হয়, তাহলে আমাকে হিন্দি শিখতে হবে। তবে আমি উর্দু শিখতে চেয়েছি। আরবি ভাষাও শিখেছি, কারণ এর উচ্চারণ উর্দুর সঙ্গে খুব মিল। এরপর আমি পঞ্জাবি ভাষার দিকে ঝুঁকে পড়ি, কিন্তু সেখানে সুখবিন্দর সিং-এর প্রভাব ছিল। তবে হিন্দি চলচ্চিত্র জগতে তামিল সম্প্রদায় বা মহারাষ্ট্রের বাইরের লোকদের বিরুদ্ধে বৈষম্য রয়েছে। কিন্তু আমি সরাসরি এটা অনুভব করিনি। হয়তো গত আট বছরে ক্ষমতার পালাবদল হয়েছে। এখন সৃজনশীল ব্যক্তিরা নয়, অন্যরা সিদ্ধান্ত নেন। তবে আমি কাজের পিছনে ছুটি না। আমি চাই সততার মাধ্যমে কাজ করতে। আমি যা প্রাপ্য তা পাই।’

এ আর রহমান ১৯৯১ সালে মণি রত্নমের রোজা ছবি দিয়ে বলিউডে অভিষেক করেছিলেন। এরপর তিনি মণি রত্নমের সঙ্গে তিনটি ছবিতে কাজ করেন। রোজা, বোম্বে (১৯৯৫) এবং দিল সে (১৯৯৮)। তিনি রাম গোপাল ভার্মার ১৯৯৫ সালের রোমান্টিক কমেডি রঙ্গিলার জন্যও সঙ্গীত রচনা করেছিলেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের