বিগবসকে ইংরাজিতে কথা বলতে নিষেধ অর্চনার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ শনিবার থেকে শুরু হয়েছে ভারতের সবচেয়ে জনপ্রিয় রিয়ালিটি শো বিগবস সিজন ১৬(Bigboss season 16)। ১৬তম সিজনে প্রতিযোগী অর্চনা গৌতম(Archana Goutam)। তাঁর হাস্যরসের মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। এবার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রতিযোগীদের নির্দেশ দেওয়ার সময় বিগবসকে ইংরাজিতে কথা বলতে নিষেধ করলেন অর্চনা।

সম্প্রতি বিগবসের ঘরে অর্চনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে অর্চনা বিগবসকে ইংরাজিতে কথা বলতে নিষেধ করে বলছেন ‘ইসবার আপকো মাপ কিয়া”। অর্চনার এই ভিডিও বিগ বসের প্রতিযোগী থেকে সাধারন দর্শক সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে অর্চনা বিগবসকে বলছেন এইবার তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু প্রতিযোগীদের নির্দেশ দেওয়ার সময় ইংরাজি শব্দের ব্যবহারের ক্ষেত্রে বিগবসকে আরও যত্নশীল হতে হবে, যাতে প্রতিযোগীরা তাঁর কথা বুঝতে পারে।

তিনি বলেন, “ম্যায় অভি মাফ কর দিয়া আপকো, কোই বাত না। লেকিন পরের বার সে প্লিজ, হিন্দি মে বোলনা, হিন্দি মে। ঘন্টা। সমাজ মে নাহি আতা হ্যায়, প্লিজ আইসে নেহি কিয়া কর। মুঝে সমাজ মে নাহি আতা হ্যায়”।ভিডিওটি এখনও পর্যন্ত বিগবসের সবচেয়ে মজার ভিডিও হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।তবে এই প্রথম নয় এর আগেও ২০১৮ সালে অর্চনা নিজের হাস্যকৌতুকের গুনে মিস বিকিনি ইন্ডিয়া শো মাতিয়ে দিয়েছিলেন। দর্শকরা মনে করছেন অর্চনা এবার বিগ বসের মঞ্চ মাতিয়ে দেবেন। এদিকে প্রথম সপ্তাহের শেষেই শোয়ের সঞ্চালক সলমন খান কে বিগবসের ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে সময় কাটাতে দেখা যাবে। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ঘরের ভিতর বাগানে একটি চেয়ারে বসে আছেন সলমন। তাঁর সামনে বসে প্রতিযোগীরা। বিগ বসের সমস্ত প্রতিযোগীর সঙ্গে খাবার খেতেও দেখা গিয়েছে সলমনকে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২