গায়কের সাফল্য-ব্যর্থতায় সঙ্গে ছিলেন, কে অরিজিতের দ্বিতীয় স্ত্রী কোয়েল রায়?

অরিজিৎ তাঁর ছোট বেলার বন্ধু কোয়েল রায়কে দ্বিতীয়বার বিবাহ করেন। তাঁদের ২০১৪ সালের জানুয়ারিতে বিয়ে হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করে ভক্তদের বড় চমক দিয়েছেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিংহ। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির গায়কের মধ্যে অন্যতম অরিজিৎ সিংহ। যিনি তাঁর প্রাণবন্ত কণ্ঠ এবং গান দিয়ে গোটা বিশ্বকে মুগ্ধ করেছেন। নিখুঁত দক্ষতার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা বানিয়েছেন। তাঁর গান হৃদয় ছুঁয়ে যায় সকলের। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন, অরিজিতের হঠাৎ প্লেব্যাক গান ছেড়ে দেওয়ার ঘোষণা সবাইকে হতবাক করেছে। তাঁর এই সিদ্ধান্ত শুধু ভক্তদের নয়, সেলি ব্রিটিদেরও হতাশ এবং হতবাক করেছে। গায়কের পেশাগত জীবন চর্চায় থাকলেও ব্যক্তিগত জীবন সবসময়ই লাইমলাইট থেকে দূরে থাকে। অরিজিৎ তাঁর ব্যক্তিগত জীবন গোপনে রাখেন। খুব কম লোকই জানেন, অরিজিৎ দু’বার বিবাহিত। তিনি তাঁর প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে, শৈশবের বেস্টফ্রেন্ডকে বিয়ে করেন।

খবর অনুযায়ী, অরিজিৎ তাঁর ছোট বেলার বন্ধু কোয়েল রায়কে দ্বিতীয়বার বিবাহ করেন। তাঁদের ২০১৪ সালের জানুয়ারিতে বিয়ে হয়েছিল। পশ্চিমবঙ্গের তারাপীঠ মন্দিরে এক সাধারণ অনুষ্ঠানে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের বিয়েতে কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। অরিজিৎ-এর দ্বিতীয় স্ত্রী কোয়েল লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন। স্বামী এত বড় তারকা হলেও তিনি সাদামাটা জীবনযাপন করতে পছন্দ করেন। এটি শুধু অরিজিতের নয়, কোয়েলেরও দ্বিতীয় বিয়ে। কোয়েল বিবাহবিচ্ছিন্না ছিলেন। তাঁর প্রথম স্বামীর সঙ্গে একটি কন্যা। সে এখন অরিজিতের সঙ্গে থাকে। জানা যায়, প্রতিষ্ঠিত হওয়ার আগেই অরিজিৎ রূপরেখা বন্দোপাধ্যায়কে বিয়ে করেছিলেন।

অরিজিতের মতো রূপরেখাও একজন গায়িকা। তাঁদের পরিচয় হয়েছিল ‘ফেম গুরুকুল’ নামক একটি গানের রিয়েলিটি শো থেকে। যেখানে তারা দুজনেই প্রতিযোগী ছিলেন। অরিজিৎ শো জিততে পারেননি, কিন্তু অনুষ্ঠান চলাকালীন রূপরেখার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। এরপর তাঁরা বিয়ে করেন, কিন্তু তাঁদের সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। কিছু সময় পর তাঁদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং তাঁরা আলাদা হয়ে যান। এই বিবাহবিচ্ছেদ অরিজিতের কাছে বড় ধাক্কা ছিল। তবে, অরিজিৎ তাঁর প্রথম বিবাহ সম্পর্কে কখনও প্রকাশ্যে কোনও কথা বলেননি। কোয়েল গায়কের জীবনে দ্বিতীয়বার ভালবাসা এনে দিয়েছিলেন। অরিজিৎ সিংহ যখন গানে প্রতিষ্ঠিত হচ্ছিলেন, তখন কোয়েল তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। দুঃসময়ে কোয়েল তাঁকে সহায়তা করেছিলেন। এখন দুজনেই সুখী জীবনযাপন করছেন।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২