গুরুতর অসুস্থ ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ সঞ্চালক অর্জুন বিজলানি, হাসপাতালে ভর্তি

গত কয়েকদিন কয়েকদিন তাঁকে ধারাবাহিকের সেটে দেখা যায়নি বলেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এরপরেই তিনি বলেন জরুরি অস্ত্রোপচারের জন্যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় মুম্বই টেলিভিশন অভিনেতা তথা সঞ্চালক অর্জুন বিজলানি। বর্তমানে তিনি ‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’-নামক একটি ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের বিনোদন দিচ্ছেন। যেখানে তিনি ডাঃ শিব কাশ্যপের চরিত্রে অভিনয় করছেন। তবে, সম্প্রতি স্বাস্থ্য জটিলতার জন্যে কাজ থেকে বিরতি নিয়েছেন। দিন কয়েক আগেই পেটের নিচের ডানদিকে যথেষ্ট ব্যথা অনুভব করেন অভিনেতা। তখনই পরীক্ষা-নীরিক্ষার পর অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ ধরা পড়ে অভিনেতার।

এরপরেই তিনি দ্রুত হাসপাতালে ভর্তি হন। অর্জুন তাঁর ভক্তদের সঙ্গে কয়েকটি আপডেট শেয়ার করে নিয়েছেন। আজ তাঁর অস্ত্রোপচার হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদনে অনুসারে, অর্জুন বিজলানি মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছেন। গত কয়েকদিন কয়েকদিন তাঁকে ধারাবাহিকের সেটে দেখা যায়নি বলেই উদ্বিগ্ন হয়ে পড়েন ভক্তরা। এরপরেই তিনি বলেন জরুরি অস্ত্রোপচারের জন্যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

অর্জুন বর্তমানে তাঁর শো ‘পেয়ার কা পেহলা অধ্যায়: শিব শক্তি’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। যেখানে তিনি নিকি শর্মার বিপরীতে অভিনয় করেছেন। গত বছর ৩ জুলাই শোটি শুরু হয়েছে। মাঝে অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার গুজব উঠলেও সেই গুজব নস্যাৎ করেন অভিনেতা নিজেই। এছাড়াও অর্জুন বিজলানি হিট রিয়েলিটি শো, ইন্ডিয়া’স গট ট্যালেন্টের হোস্ট হিসাবে কাজ করেছিলেন, যেটি সারা দেশের বিভিন্ন প্রতিভা প্রদর্শন করে।

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর