আইনি বিয়ের পরেও সম্পর্ক ভাঙল অর্ণব-ইপ্সিতার, মুছলেন বাগদানের সমস্ত ছবি

দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে প্রথম সম্পর্কের কথা জানান তাঁরা। সেই থেকেই চর্চা শুরু। ২০২২ সালে আংটি-বদলের ছবি নিজেরাই পোস্ট করেছিলেন অর্ণব ও ঈপ্সিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায়শই টলিউড ইন্ডাস্ট্রির লাইমলাইটে থাকে তারকাদের বৈধ-অবৈধ সম্পর্ক। তারকাদের পরকীয়া, অবৈধ সম্পর্ক নিয়ে মেতেই রয়েছে ভক্তরা। কেউ সংসার জীবন থেকে সরে আসছেন, আবার কেউ দীর্ঘদিন প্রেম করার পরে আবারও নতুন সম্পর্কে জড়াচ্ছেন। কিন্তু বাগদান সারার পরে সম্পর্ক থেকে সরে আসা, এই ঘটনা ব্যতিক্রম। যাই হোক, তাঁদের সম্পর্ক শুরু থেকেই ছিল চর্চার কেন্দ্রে ছিল। শুটিং ফ্লোর থেকে তাঁদের প্রেম, এরপর বাগদান সেরে ফেলেন টলিউডের জনপ্রিয় টেলি অভিনেত্রী ঈপ্সিতা মুখোপাধ্যায় (Ipshita Mukherjee) ও অর্ণব (Arnab Banerjee) বন্দ্যোপাধ্যায়, কিন্তু আইনি বিয়ে, বাগদানের পর থেকেই শুরু হয় চর্চা। বহুদিন ধরেই গুঞ্জন তাঁদের মধ্যে আর সম্পর্ক নেই।

২০২২ সালের জানুয়ারি মাসে ঘটা করে আইনি বিয়ে আর মালাবদল সেরেছিলেন অর্ণব-ঈপ্সিতা। ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে প্রথম সম্পর্কের কথা জানান তাঁরা। সেই থেকেই চর্চা শুরু। ২০২২ সালে আংটি-বদলের ছবি নিজেরাই পোস্ট করেছিলেন অর্ণব ও ঈপ্সিতা। কিন্তু এখন আর অর্ণব বা ইপ্সিতা কারও ইনস্টাগ্রামে নেই কোনও ছবি। প্রোফাইল থেকে ঈপ্সিতার সঙ্গে সমস্ত ঘনিষ্ঠ ছবি, আংটি বদলের ছবি সমস্ত কিছু মুছে ফেলেছেন অর্ণব। এরপরেই জল্পনা সম্পর্কে নেই তাঁরা! আর তাঁদের মধ্যে প্রথম দূরত্ব বাড়ে ঈপ্সিতার বড়পর্দায় পা রাখার পরেই। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঈপ্সিতা। সেই সময়ে, ঈপ্সিতার ছবির প্রিমিয়ারে পর্যন্ত দেখা যায়নি অর্ণবকে। এরপরেও একসঙ্গে ছবি দিয়েছিলেন তাঁরা।

এমনকি কথা ছিল তাঁদের সামাজিক বিয়ে হওয়ারও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অর্ণব। জানালেন, তাঁদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আর সামাজিক বিয়ের পথে হাঁটবেন না তাঁরা। আর সোশ্যাল মিডিয়া থেকে ঈপ্সিতার সঙ্গে আংটিবদলের সমস্ত ছবি মুছে ফেলেছেন অর্ণব।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর