অর্পিতা ভুল করে ডেকে ফেললেন ‘বৌদি’, পরিণীতির আগেই নাকি বিয়ের পিঁড়িতে সোনাক্ষী?

গুজবের প্রতিক্রিয়া জানিয়ে, দাবাং অভিনেত্রী আগে বলেছিলেন যে, তিনি তাঁর কাজকেই আগে ফোকাস করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। আগামী অক্টোবরেই সাত পাকে ঘুরবেন অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আপনেতা রাঘব চাড্ডা। নিজেরা এখনও বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও মাঝে মাঝে বিমানবন্দরে পাপারাজ্জিদের খপ্পরে পড়তেই লাজে রাঙা হয়ে যান অভিনেত্রী। শোনা গিয়েছে, তাঁদের রোকা হয়ে গিয়েছে। আগামী অক্টোবরেই দিদি প্রিয়াঙ্কার উপস্থিতিতেই সাত পাকে ঘুরবেন পরিণীতি ও রাঘব। তবে তার আগেই নাকি বিয়ে সারবেন বলিউডের আরও এক দাপুটে অভিনেত্রী সোনাক্ষী সিনহা। গত বছর থেকেই অভিনেতা জাহির ইকবালের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু এখনও নিজেদের সম্পর্কে শিলমোহর দেন নি অভিনেত্রী।

সম্প্রতি সলমন খানের বোনের ঈদের পার্টিতে একেবারে জোড়ায় উপস্থিত হয়েছিলেন সোনাক্ষী-জাহির ইকবাল। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে একাধিক পোজও দিয়েছিলেন। এবার সোনাক্ষী এবং জহিরের বিয়ের গুঞ্জন আরও উস্কে দিলেন সলমনের বোন অর্পিতা খান। ঈদের পরের দিন অর্পিতা খান শর্মা একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে সোনাক্ষীকে “ভাবি (বৌদি)” হিসাবে সম্বোধন করেন। তা দেখেই দুয়ে দুয়ে চার করেন ভক্তকুল। যদিও পরে অর্পিতা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি সরিয়ে নেন। মজার বিষয় হল, অর্পিতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে হুমা কুরেশিরও একটি ছবি শেয়ার করেছিলেন।

যাতে দেখা যায় জহির সোনাক্ষীকে জড়িয়ে ধরে রেখেছে। ফটোগুলিতে, জাহিরকে সোনাক্ষীর কাঁধের চারপাশে আলতোভাবে হেলান দিতেও দেখা যায়, ছবিগুলি প্রকাশ্যে আসা মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।গত বছর, সোনাক্ষী সিনহা, তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে, একজন রহস্যময় লোকের প্রশংসা করেছিলেন, বলেছিলেন যিনি অভিনেত্রীর কাছের। বেশ কিছুদিন ধরেই সোনাক্ষীর বিয়ে নিয়ে গুঞ্জন চলছে। গুজবের প্রতিক্রিয়া জানিয়ে, দাবাং অভিনেত্রী আগে বলেছিলেন যে, তিনি তাঁর কাজকেই আগে ফোকাস করবেন।  

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান