এই মুহূর্তে

হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: হৃদরোগে আক্রান্ত প্রবীণ সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। চিকি‍ৎসকদের পরামর্শে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ৯২ বছর বয়সী সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকি‍ৎসকরা। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে শিল্পী মহলে। অনেকেই শিল্পীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন। উদ্বিগ্ন হয়ে পড়েছেন বর্ষীয়ান শিল্পীর অগণিত অনুরাগীরা। শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

সর্বভারতীয় এক বার্তা সংস্থা জানিয়েছে, ‘শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির গৃহকর্মীকে শরীরের অস্বস্তি ও মাথা যন্ত্রণার কথা বলার সময়ই হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ শিল্পী। সঙ্গে সঙ্গে তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকি‍ৎসার পরে দ্রুত তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতালের চিকি‍ৎসক প্রতীত সমদানির তত্ত্বাবধানেই চিকি‍ৎসা চলছে তাঁর। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়েছে।’

ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে পঞ্চাশের দশক থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী কাজ করে আসছেন। হিন্দি, বাংলা-সহ বিভিন্ন ভাষার কয়েক হাজার গান কণ্ঠ দিয়েছেন। ১৯৫২ সালে পরিচালক সাজ্জাদ হুসেনের ছবি ‘সঙ্গদিল’-এ গান গেয়েই পাদপ্রদীপের আলোয় আসেন। ১৯৫৩ সালে বিখ্যাত পরিচালক বিমল রায়ের ‘পরিণীতা’ ও পরের বছর অর্থা‍ৎ ১৯৫৪ সালে রাজ কাপুরের ‘বুটপালিশ’ ছবিতে গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পান। ১৯৫৭ সালে বিআর চোপড়ার ‘নয়া দৌড়’ ছবিতে ওপি নায়ারের সুরে কণ্ঠ দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছান। গত ১১ জুলাই সমাজমাধ্যমে রটে গিয়েছিল কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। ওই খবরে তোলপাড় হয়ে উঠেছিল বিনোদন দুনিয়া। অনেকে তো গভীর শোকপ্রকাশও করেছিলেন। মুখ খুলতে বাধ্য হয়েছিলেন আশা পুত্র আনন্দ ভোঁসলে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ‘মায়ের মৃত্যুর খবর সম্পূর্ণ ভিত্তিহীন’।

 

 

Published by:

Share Link:

More Releted News:

সলমনের ‘মাতৃভূমি’-তে বড় পরিবর্তন, ছবিতে চিনের উল্লেখ চায় না প্রতিরক্ষা মন্ত্রক

কাজল-শাহরুখের ‘DDLJ’-এর জন্যে ভোট চাইল অস্কার কর্তৃপক্ষ, কিন্তু কেন?

দুর্ঘটনায় হাড় ভাঙে, ১১ ঘন্টার অস্ত্রোপচার, পবনদীপের যন্ত্রণার কথা শুনে কেঁদে ফেললেন করিশ্মা

অক্ষয় কুমারকে এক নজর দেখতে হুড়োহুড়ি শপিং মলে, চরম বিশৃঙ্খলার অভিযোগ…..

‘চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিই’, ফের বিস্ফোরক রাখি সাওয়ান্ত

বিতর্ক নিয়েই মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রিমিয়ারেই হাজার-হাজার ভক্তের ঢল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ