অক্ষয় কুমারকে এক নজর দেখতে হুড়োহুড়ি শপিং মলে, চরম বিশৃঙ্খলার অভিযোগ…..

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে এক নজর দেখতে ভক্তদের উন্মাদনা চরমে ওঠে। গ্রেটার নয়ডার একটি মলে ছবি প্রচারে পৌঁছতেই মুহূর্তে উপচে পড়া ভিড় জমে যায়, আর সেই ভিড় সামলাতে গিয়ে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে।

আসন্ন ছবি ‘ভূত বাংলা’- এর প্রচারে সম্প্রতি গ্রেটার নয়ডার Gaur City Mall-এ পৌঁছন অক্ষয় কুমার। তাঁর সঙ্গে ছিলেন রাজপাল যাদব ও ওয়ামিকা গাব্বি। অভিনেতাদের এক ঝলক দেখতে মলে উপচে পড়া ভিড় জমে যায়। চোখের পলকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভক্তদের একাংশ ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন, শুরু হয় হুড়োহুড়ি। অনেকেই সামনে জায়গা পেতে একে অপরকে ধাক্কা দিতে থাকেন। এমনকি আরও ভালোভাবে দেখার জন্য কয়েকজন এসকেলেটরের রেলিং বেয়ে উপরে উঠে পড়েন, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে। কিছুক্ষণের জন্য প্রায় পদপিষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল বলে জানা গেছে। 

আরও পরুন: ‘চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিই’, ফের বিস্ফোরক রাখি সাওয়ান্ত

গ্রাউন্ড ফ্লোরে দাঁড়িয়ে অক্ষয় কুমার ভক্তদের সঙ্গে কথা বলছিলেন, হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন। বিশৃঙ্খলার মধ্যেও তাঁকে শান্ত থাকতে দেখা যায় এবং নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন। উল্লেখ্য, এই ছবির মাধ্যমে পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে বহু বছর পর জুটি বাঁধছেন অক্ষয়। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাবা সসুম ফাতিমা হাশমী, পরেশ রাওয়াল এবং রাজপাল যাদব। গত মাসেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসে, যেখানে অক্ষয়কে একেবারে ভিন্ন অবতারে দেখা যায়। তাঁর লুক এবং পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। হরর কমেডি ঘরানার এই ছবি আগামী ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই ঘটনায় একদিকে যেমন ভক্তদের উন্মাদনা সামনে এসেছে, অন্যদিকে বড় ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলি করে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে হত্যার অভিযোগ

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস