‘চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যে ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিই’, ফের বিস্ফোরক রাখি সাওয়ান্ত

এই ভিডিওটি বিতর্কিত কৌতুকাভিনেতা সময় রায়নার 'হিন্দি রাশ' পডকাস্ট থেকে নেওয়া। যেখানে একবার অতিথি হয়ে উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি সাওয়ান্ত, বলিউড বিনোদন মহলের এক বিতর্কিত নাম। তাঁর পেশাগত থেকে ব্যক্তিগত জীবন, সবটাই চর্চায় থাকে। বর্তমানে তিনি বিগ বস মারাঠিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক বছরে তাঁর জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। আদিলের সঙ্গে বিয়ের জন্যে রাতারাতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। যদিও এখন তাঁর সেই সম্পর্ক নেই। মায়ের মৃত্যুর পর তিনি দুবাইয়ে চলে গিয়ে ছিলেন। এখন অবশ্য দেশে ফিরেছেন। কিন্তু ট্রেন্ডিংয়ে থাকতে তিনি কখনও পিছপা হননা। কখনও অন্তর্বাস ছাড়াই পোশাক পরে রাস্তায় বেরিয়ে পড়ছেন, আবার কখনও তিনি বেফাঁস মন্তব্য করে নিজেকে আলোচনায় আনছেন। সুতরাং নটেঙ্কিতে তিনি ওস্তাদ। মুলত অসাধারণ নৃত্যকলার জন্যেই তিনি বলিউডে পরিচিত হয়েছিলেন তিনি।

কিন্তু এখন তাঁর নটেঙ্কি দেখার জন্যে ওত পেতে থাকেন নেটিজেনরা। যাই হোক, সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, কোনও চুম্বন দৃশ্যে অভিনয়ের জন্যে তিনি ৫০ লাখ টাকা পারিশ্রমিক ধার্য করেন।  এবং সময় কথোপকথনে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের জন্যে কত টাকা পারিশ্রমিক নেন? তখন রাখি জানিয়েছিলেন, তিনি এক একটি গানের জন্যে প্রায় ১০-১২ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। কিন্তু সেখানে যদি চুম্বনের দৃশ্য থাকে, তাহলে ৫০ লাখ টাকা চার্জ করেন।

রাখির এই জবাব শুনে হতবাক হয়ে সময় বলেন, ওই গানে তাহলে কয়টা চুম্বন দৃশ্য থাকে আপনার? অভিনেত্রী জানান, প্রায় ৫০ টি চুম্বন দৃশ্য থাকে। কিন্তু সেগুলো সেন্সর বোর্ড কেটে ছেঁটে ১০ টি করে দেয়। এরপর ইউটিউবার জিজ্ঞাসা করেন, তিনি যখন এমন দৃশ্যে অভিনয় করেন, তখন ক্যামেরার পিছনে কতজন থাকেন? তখন অভিনেত্রী বলেন, ৫০ জন থাকেন। তবে ৫০ টি চুমুর মধ্যে রিটেকও রয়েছে। রাখির এই সমস্ত কথা শুনে বাকরুদ্ধ হয়ে যান সময়। এর আগে একজন পাকিস্তান অভিনেতা রাখিকে বিয়ে করতে চেয়েছেন, এমনটা দাবি করে শিরোনামে এসেছিলেন রাখি সাওয়ান্ত। যদিও পরে ওই অভিনেত্রী বিষয়টি উড়িয়ে দেন। এছাড়া আদিলের সঙ্গে ডিভোর্সের আগে তাঁর বিরুদ্ধে গহনা টাকা চুরির অভিযোগ এনেছিলেন রাখি। অথচ তাঁর মায়ের মৃত্যুর সময়ে রাখিকে আগলে রেখেছিলেন আদিল।

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১