কাজল-শাহরুখের ‘DDLJ’-এর জন্যে ভোট চাইল অস্কার কর্তৃপক্ষ, কিন্তু কেন?

হ্যাঁ, শনিবার (১১ এপ্রিল) অ্যাকাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রামে হ্যান্ডেলে বিশ্বজোড়া কয়েকটি ব্লকবাস্টার চলচ্চিত্রের পোস্টার জুড়ে এমনটাই জিজ্ঞাসা করল অস্কার কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার সবথেকে পছন্দের ভ্রমণমূলক চলচ্চিত্র কোনটি? হ্যাঁ, শনিবার (১১ এপ্রিল) অ্যাকাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রামে হ্যান্ডেলে বিশ্বজোড়া কয়েকটি ব্লকবাস্টার চলচ্চিত্রের পোস্টার জুড়ে এমনটাই জিজ্ঞাসা করল অস্কার কর্তৃপক্ষ। যার মধ্যে রয়েছে বলিউডের আইকনিক ছবি ‘DDLJ’ তথা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর নাম। যে ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান এবং কাজল। ছবিটি ভারতীয় বিনোদন মহলে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিল। প্রজন্মের পর প্রজন্ম মানুষকে বিনোদন দিচ্ছে। এই ছবির পর থেকেই শাহরুখ-কাজল দেশের আইকনিক বলিউড জুটি হয়ে ওঠেন। আদিত্য চোপড়া পরিচালিত এই ছবিটি নিঃসন্দেহে বলিউডের অন্যতম সেরা রোমা ন্টিক চলচ্চিত্র।

১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ছবিটি মুম্বইয়ের মারাঠা মন্দির থিয়েটারে রাজত্ব করে চলেছে। তবে সম্প্রতি ‘দ্য অ্যাকাডেমি’-র একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ‘ডিডিএলজে’-কে দেখে আনন্দে লাফিয়ে উঠেছেন অভিনেত্রী কাজল। তাতে প্রতিক্রিয়াও জানিয়েছেন। অ্যাকাডেমি টুইটে লিখেছে, ‘ভ্রমণকেন্দ্রিক আপনার প্রিয় রোমান্টিক সিনেমা কোনটি? উল্লেখিত সিনেমা গুলি: ইউ, মি অ্যান্ড টাস্কানি, দ্য হলিডে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ইট প্রে লাভ।” প্রতিক্রিয়ায় কাজল লিখেছেন, “আমি DDLJ-কে ভোট দিচ্ছি।” নেটিজেনরাও কাজলের সঙ্গে একমত। একজন নেটিজেন টুইট করেছেন, ‘হ্যাঁ! অবশ্যই। ডিডিএলজে জিতবে। সিমরান আর রাজ নতুন।”

 

অন্যজন লিখেছেন, “এটা সবার পছন্দ। এমন একটি সিনেমা যা বারবার দেখা যায় এবং উপভোগ করা যায়। ডিডিএলজে টিমকে সাধুবাদ।” আরেকজন নেটিজেন টুইট করেছেন, “চারটিই নিজ নিজ ক্ষেত্রে অনন্য মাস্টারপিস।” ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছিল আদিত্য চোপড়ার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ছবিটি শুধু ভারতেই নয়, বিদেশেও অত্যন্ত জনপ্রিয় সিনেমা। গত বছর ডিসেম্বরে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে লন্ডনের লেস্টার স্কোয়ারে রাজ (এসআরকে) ও সিমরানের (কাজল) একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করা হয়েছিল। ছবির নায়ক-নায়িকা উভয় অভিনেতাই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। শাহরুখ ও কাজলের রসায়ন আজও সকলের কাছেই অত্যন্ত প্রিয়।

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার