প্রশাসনের বিরুদ্ধে মানহানিকর পোস্ট, আশনির গ্রোভারকে ২ লক্ষ টাকা জরিমানা

মিঃ গ্রোভারের স্ত্রী মাধুরী জৈনকে গত সপ্তাহে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ফিনটেক স্টার্টআপে ৮১ কোটি টাকা জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই নিউইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েও পিছু হঠতে হয়েছিল অনলাইন UPI সংস্থা ভারতপে-র প্রাক্তন সিইও তথা জনপ্রিয় রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার অন্যতম হাঙ্গর আশনির গ্রোভার এবং তাঁর স্ত্রী মাধুরী জৈনকে। তাঁদেরকে দিল্লির আন্তর্জাতিক ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া একটি আন্তর্জাতিক ফ্লাইটে চড়তে বাধা দিয়েছিল EOW। সৌজন্য তাঁর বিরুদ্ধে লাখ লাখ টাকা জালিয়াতির অভিযোগ। এই ঘটনার একদিন পর নেটমাধ্যমে নিজেই ঘটনার বিস্তারিত X-এ জানিয়েছিলেন আশনীর গ্রোভার নিজেই।

দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার জারি করা লুকআউট সার্কুলার বা এলওসি-র ভিত্তিতে ইমিগ্রেশন আধিকারিকরা মিঃ গ্রোভার এবং তাঁর স্ত্রীকে নিউইয়র্ক যাওয়ার পথে বাধা দিয়েছিলেষ। ভারতপে-তে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগে দম্পতির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অনেকদিন আগেই। আশনীর গ্রোভার এখন CrickPe চালান, যেটি একটি ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপ। ভারতপে প্রতারণার তদন্তে মিঃ গ্রোভার, তার স্ত্রী এবং তাঁদের পরিবারের অন্যান্য সদস্যদের দ্বারা এইচআর ফার্মগুলিতে অব্যক্ত অর্থপ্রদানের অভিযোগ ছিল। অভিযুক্ত জাল সংস্থাগুলিকে ৭.৬ কোটি টাকা দেওয়া হয়ে। পণ্য ও পরিষেবা কর কর্তৃপক্ষকে জরিমানা হিসাবে ১.৬৬ কোটি দেওয়া হয়। এছাড়াও তাঁদের বিরুদ্ধে অন্যান্য কাল্পনিক লেনদেনের মাধ্যমে ৭.৭৬ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের ১০ বছর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যাই হোক, সম্প্রতি আশনীর হাস্যকর পোস্টের জন্যে দিল্লি হাইকোর্ট ২ লাখ জরিমানা করেছে। এরপরেই Ashneer Grover ক্ষমা চেয়েছেন, এবং তিনি আর এমনটা করবেন না বলে আশ্বাস দিয়েছেন।

আদালত মন্তব্যে বলেছে, “সোশ্যাল মিডিয়া কতটা নীচু স্তরে নেমে গিয়েছে। আমরা এখানে কী করছি? মূলত, তাদের একে অপরের প্রতি বিনয়ী হওয়া উচিত।” মিঃ গ্রোভারের স্ত্রী মাধুরী জৈনকে গত সপ্তাহে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা ফিনটেক স্টার্টআপে ৮১ কোটি টাকা জালিয়াতির অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে। মিঃ গ্রোভারকেও তলব করা হয়েছিল কিন্তু তিনি জিজ্ঞাসাবাদের জন্য হাজির হননি। অভিযোগটি ২০২৩ সালের মে মাসে দায়ের করা হয়েছিল। মাধুরী জৈন অভিযোগের কেন্দ্রে রয়েছেন, কারণ তিনি ভারতপে-তে যুগ্ম পরিচালক-এইচআর ছিলেন। গত বছর তাকে চাকরিচ্যুত করা হয়।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি