যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে পাক গায়ক আতিফ আসলাম, দিলেন ১.৫ কোটি টাকা

সম্প্রতি আল-খিদমত ফাউন্ডেশন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইজরায়েল-হামাস সংঘর্ষে গোটা বিশ্ব জবুথবু। ইতিমধ্যেই ফিলিস্তিনি হামাস জঙ্গিগোষ্ঠীর বন্দুকের গুলির বর্ষণ এবং রকেট হামলায় নিহত ৪০০০ জনের বেশি মানুষ। এদিকে গত কয়েকদিন আগেই গাজায় ইজরায়েলিদের রকেট নিক্ষেপের ফলে এক রাতের মধ্যে মৃত্যু হয়েছে ৫০০ জনের। ইজরায়েল-হামাস হামলায় বেশিরভাগ দেশ ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে।

এদিকে অনেক বিনোদন ইন্ডাস্ট্রির তারকা ফিলিস্তিনিকে সমর্থন করছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতেও একরকম যুদ্ধ চলছেই। সম্প্রতি আবার ইজরায়েল-হামাস যুদ্ধের বিরতি দাবি করে বাইডেনকে চিঠি লিখেছেন ৬০ হলিউড তারকা। এবার যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে দেড় কোটি টাকা দিয়ে খবরে এলেন পাকিস্তানি গায়ক, সুরকার ও চলচ্চিত্র অভিনেতা আতিফ আসলাম। ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেড় কোটি টাকার অনুদান দিয়ে ভক্তদের মন জয় করলেন আতিফ। রবিবার 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি জং জানিয়েছে, রবিবার (২২ অক্টোবর) গাজায় ক্ষতিগ্রস্তদের জন্য দেড় কোটি টাকা (পাকিস্তানি রুপি) অনুদান দিয়েছে আতিফ।সম্প্রতি আল-খিদমত ফাউন্ডেশন সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট টুইটারের মাধ্যমে ফিলিস্তিনের গাজায় নির্যাতিত মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিল। তাঁদের ডাকেই সাড়া দিয়ে আতিফ আসলাম দেড় কোটি টাকা অনুদান দেয়।

বিষয়টি নিশ্চিত করেছে ওই ফাউন্ডেশন নিজেই। তাঁরা গায়ককে ধন্যবাদ জানিয়ে লেখেন, মানবতার সেবায় নিবেদিত প্রাণ গায়ক আতিফ আসলাম কঠিন সময়ে মানুষের সেবায় এগিয়ে আসেন। এটিই প্রথম নয়, তিনি বরাবরের মতো এবারও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তবে এই ঘটনায় আতিফের ভক্তদের একাংশ যেমন গায়কের সাধুবাদ জানায় এবং অন্যদিকে ফিলিস্তিনিদের সমর্থন করায় গায়ককে নিয়ে তুলোধনা শুরু করেন নেটপাড়ার অধিকাংশ মানুষ। 

 

 

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে