আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডেনমার্ক অস্কার কোয়ালিফাইং ফিল্ম ফেস্টে জায়গা নিল অভিরূপের ‘গুড়িয়া’

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ছেলে অভিরূপ বসু পরিচালিত দুটি শর্ট ফিল্ম, ‘মিল’ (আদিল হুসেন অভিনীত) এবং ‘লালি’ (পঙ্কজ ত্রিপাঠি অভিনীত) ছবিগুলি ইতিমধ্যেই বিশ্বজুড়ে চলচ্চিত্র উৎসবে বেশ প্রশংসা কুড়িয়েছে। এই তরুণ চলচ্চিত্র নির্মাতার আরেকটি শর্ট ফিল্ম ‘গুড়িয়া’, এবার আন্তর্জাতিক প্রতিযোগিতার নিরিখে অস্কার কোয়ারলিফাইং ৪৬ তম ওডেন্স ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে (Oscar Qualifying 46th Odense International Short Film Festival) অংশ নিল। ওডেন্স ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইউরোপের অন্যতম চলচ্চিত্র উৎসব। যেখানে অভিরূপ বসু নির্মিত এই চলচ্চিত্রটি বিশ্বের ৪০ টিরও বেশি দেশের মধ্যে নির্বাচিত ১২৩ টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পরিচালকের মতে, ‘গুড়িয়া’ ৯ মিনিটের একটি শর্ট ফিল্ম। এই বাংলা ভাষার চলচ্চিত্রটি শ্যুট করতে তাঁর সময় লেগেছে প্রায় ৮ ঘন্টা। মাত্র ৪ জনের ক্রু-সদস্যদের নিয়ে তিনি একটি আইফোন দিয়ে শ্যুট করেছেন এই ছবিটির। বর্তমান যুগেও মেয়েদের স্বাধীনতা নেই, একজন শ্রমজীবী ​​মহিলার দৈনন্দিন রুটিন যখন বদলে যায়, তাঁকে যেন কাজের জায়গা থেকে অতিরিক্ত শিফটের জন্যে চাপ দেওয়া হয়, তখন সেই মেয়েটির কী পরিস্থিতি হয় সেই নিয়েই এই গল্প বাঁধা হয়েছে৷ যেখানে অভিনয় করছেন, শতাক্ষী নন্দী এবং অপেক্ষা সিং। এই ছবির বিষয়ে যখন পরিচালককে জিজ্ঞাসা করা হয়, এত বিষয় থাকতে তিনি কেন এই বিষয়ে ছবি বানানোর কথা ভাবলেন? তখন অভিরূপ ব্যাখ্যা করেছেন, “‘গুড়িয়া’ (Gudiya)-এর মতন একটি চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা পেয়েছি, কলকাতার বিখ্যাত রেড-লাইট এলাকা, সোনাগাছি থেকে। সেখানে একজন মধ্যবয়সী ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি কেন ১৪ বছরের কম বয়সী মেয়েদের পছন্দ করেন?

তখন তিনি উত্তরে বলেছিলেন, “কারণ তাঁদের বোঝানো সহজ। সেই দিনটি ছিল ২৬ জানুয়ারী, ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস, সেই সময়ে ব্যাকগ্রাউন্ডে একটি বিখ্যাত দেশাত্মবোধক গান বাজছিল। ডগমা ৯৫ আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত হয়ে, ‘গুড়িয়া’ সম্পূর্ণরূপে একটি হ্যান্ডহেল্ড আইফোনে শ্যুট করা হয়েছে, যার মাধ্যমে আমরা বাস্তব স্থানগুলিকে অনুপ্রবেশ করেছি।” ইংরেজিতে, “গুড়িয়া” মানে “প্লেথিং” বা “পুতুল।” ইতিমধ্যে, অভিরূপ গুজরাট দাঙ্গার উপর ভিত্তি করে ‘গুডগুড়ি’ শিরোনামের আরেকটি শর্ট ফিল্ম তৈরি করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা প্রযোজনা ছাড়ার সিদ্ধান্ত লীনা গঙ্গোপাধ্যায়ের, টেলিপাড়ায় জোর গুঞ্জন

কী দেখে বিরাটের প্রেমে পড়েছিলেন অনুষ্কা, নায়িকার জন্মদিনে ফাঁস অজানা তথ্য

​বিমানবন্দরে বিপত্তি, নিরাপত্তার কড়াকড়িতে খোয়া গেল পরিচালকের ‘অস্কার’ পুরস্কার

৫ বছরের দাম্পত্যে ইতি টানছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-খ্যাত অভিনেত্রী ইভলিন 

‘আমি কেউ নই, সুনীতা একাই সন্তানদের বড় করেছে’, অকপটে অনিল কাপুর

‘আমার সামনে বিকিনি পরতে হবে’, বিখ্যাত পরিচালকের কীর্তি ফাঁস মিঠুন চক্রবর্তীর বউমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ