‘বাজিগর’-এর ৩০ বছর! আবেগঘন কাজল

১৭ বছরের আমি ফিল্ম শুরু করি। আব্বাস ভাই এবং মস্তান ভাই আমার সঙ্গে একজন বাচ্চার মতো আচরণ করেছিলেন, সবাই আমাকে মাথায় উঠিয়ে রাখতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের অন্যতম কাল্ট ক্লাসিক ছবি ‘বাজিগর’। আব্বাস মস্তানের ১৯৯৩ সালের থ্রিলার ছিল বাজিগর, এই ছবির মাধ্যমেই বলিউডে বাদশার স্থান বরাবরের মতো পোক্ত হয়ে যায়। সকলের কাছে এভারগ্রীন জুটি বনে যান শাহরুখ খান-কাজল। দর্শকদের নজরে একেবারে হিট জুটি বনে যান শাহরুখ-কাজল। এটাই ছিল, বাদশার প্রথম সুপারহিট ছবি। এই ছবির মাধ্যমে ডেবিউ করেই বলিউডে প্রতিষ্ঠিত হয়ে যান শিল্পা শেট্টি। ছবিটি বছরের একটি বড় সাফল্য ছিল। আজও দর্শকদের চোখে চির রঙিন বাজিগর। আজ ছবিটি মুক্তির ৩০ বছর পূর্ণ করল। আর ছবির ৩০ বছর উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এসে আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী কাজল। কাজল তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার নামে পরিচিত) গিয়ে কিছু স্মরণীয় ছবি শেয়ার করে একটি হৃদয় গ্রাহী নোট লিখলেন কাজল।

অভিনেত্রীর কথায়, “#বাজিগর ৩০ বছর পূর্ণ করেছে। এই সেটটি সম্পূর্ণ অনেকের কাছে প্রথম ছিল। এই ছবিতেই আমি প্রথমবার সরোজ জির সঙ্গে কাজ করে ছিলাম, প্রথমবার আমি @iamsrk এর সঙ্গে দেখা করেছিলাম৷ প্রথমবার আমার দেখা হয় অনু মল্লিকের সঙ্গে। এরপর থেকেই তাঁদের সঙ্গে আমার কাজ করা শুরু হয়। ১৭ বছরের আমি ফিল্ম শুরু করি। আব্বাস ভাই এবং মস্তান ভাই আমার সঙ্গে একজন বাচ্চার মতো আচরণ করেছিলেন, সবাই আমাকে মাথায় উঠিয়ে রাখতেন। আমি কিভাবে ভুলে যেতে পারি এই ভাল স্মৃতিগুলি এবং অপ্রতিরোধ্য হাসি। আজ অবধি, প্রতিটি গান এবং সংলাপ আমার মুখে একটি বিশাল হাসি নিয়ে আসে ..শুধু কারণ .. #30YearsofBaazigar।” সম্প্রতি কাজল তাঁর ইনস্টাগ্রাম গল্পে মেয়ে নাইসার জন্য একটি কৌতুকপূর্ণ নোট পোস্ট করে সাড়া ফেলে দিয়েছিলেন। যেখানে তিনি তাঁর মেয়ে Nysa এর চতুর প্রতিক্রিয়াও ভাগ করে নিয়েছিলেন।

তিনি লিখেছিলেন, “আমি আমার মেয়েকে তার মনোভাব পরীক্ষা করতে বলেছিলাম এবং সে আমার দিকে তাকিয়ে বলল, ‘মনোভাব সম্পর্কে অভিযোগের জন্য নির্মাতার সঙ্গে যোগাযোগ করুন।” বেখুদির সঙ্গে আত্মপ্রকাশের পর, কাজল দিলওয়ালে, বাজিগরের মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, ফানা ইত্যাদি। 

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি সরকারি ভলভো বাসে! জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল