প্রবল জলসংকট দূর করতে ৫০ হাজার টাকা অনুদান ইরফান-পুত্রের

জানা গিয়েছে, মুম্বাই থেকে ১০০ কিলোমিটার দূরে পালঘর জেলার জওহরে জল সংকট মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে। বাবিল কুমারকে ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই মৃত্যুবার্ষিকী গিয়েছে বলিউডের উজ্জ্বল নক্ষত্র ইরফান খানের। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০২০ সালে মাত্র ৫৩ বছর বয়সে মারা গিয়েছেন ইরফান খান। তাঁর স্মৃতি এখনও বয়ে নিয়ে যাচ্ছে ভারতীয় বিনোদন মহল। অভিনেতার ছেলে বাবিল খানও বলিউডের একজন দক্ষ অভিনেতা। প্রায়শই বাবার স্মৃতির উদ্দেশ্যে নানারকম কাণ্ড ঘটিয়ে থাকেন তিনি। তবে এবার যা করলেন তিনি, তাতে মুগ্ধ তাঁর সকল ভক্তকূল। বাবিল খান, নম্রতা এবং উদারতার জন্য পরিচিত। সম্প্রতি মুম্বাইয়ের একটি গ্রামে জলের সংকট মোকাবেলার জন্য ইউটিউবার প্রেম কুমারকে ৫০,০০০ টাকা অনুদান দিলেন বাবিল খান৷ সাধারণ মানুষের বিপদ-আপদে প্রায়শই ঝাঁপিয়ে পড়ছেন বলিউড সেলিব্রিটিরা।

যার মধ্যে প্রথমেই নাম যায়, সোনু সুদের। করোনার সময় সরকারকে অনুদান দিয়েছিলেন সলমান খান, আমির খান, অক্ষয় কুমারের মতো তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন বাবিল। অর্থ দান করার পর, ‘কালা’ অভিনেতা বাবাল বলেন যে, এর জন্যে তাঁর কোনও স্বীকৃতির প্রয়োজন নেই। তিনি কুমারকে ভালোভাবে কাজ চালিয়ে যেতে উৎসাহিত করবেন। বাবিলকে শেষ দেখা গিয়েছিল, ‘দ্য রেলওয়ে মেন’-এ। সম্প্রতি প্রেম কুমারকে ৫০,০০০ টাকা দান করেছেন তিনি, যিনি Instagram এবং YouTube-এ YouNick ভাইরাল ভ্লগ নামে পরিচিত। জানা গিয়েছে, মুম্বাই থেকে ১০০ কিলোমিটার দূরে পালঘর জেলার জওহরে জল সংকট মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে। বাবিল কুমারকে ফোনের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছেন। এবং কুমার কে জানিয়ে দিয়েছেন, “আমার নাম উল্লেখ করার দরকার নেই, আপনি দুর্দান্ত কাজ করছেন”। পরে, কুমার পাপারাজ্জিদের একটি ভিডিওর কমেন্ট সেকশনে বাবিলকে ধন্যবাদ জানান।

তিনি লিখেছেন, “প্রিয় বাবিল খান, আপনার অবিশ্বাস্য সমর্থনের জন্য আমি আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানাতে পারি না। আপনার উদারতা আমার এবং মুম্বাই গ্রামের মানুষের কাছে বিশ্ব মানের। আপনার ৫০,০০০ টাকা দান আমাদের জল মোকাবেলায় সাহায্য করতে অনেক দূর এগিয়ে যাবে।” সম্প্রতি একটি শুটিংয়ে দার্জিলিংয়ে ছিলেন বাবিল খান। সেখানে তিনি গ্লেনারি’স নামক হিল স্টেশনের অন্যতম জনপ্রিয় ক্যাফেতে কয়েকজন ভক্তের সঙ্গে দেখা করেন। ছবি তোলেন। একজন ভক্ত বাবিলকে বলেছিলেন যে তার অভিনয় সেরা। শোনা যাচ্ছে, বাবিল তার পরবর্তী ছবিতে সুজিত সরকারের সঙ্গে কাজ করছেন। সুতরাং অভিনয় থেকে আচরণ সবেতেই বাবার যোগ্য সন্তান হিসেবে নিজেকে প্রমাণ করছেন বাবিল।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান