জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন বাঙালি নায়িকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক সপ্তাহের বেশি সময় ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছিলেন। তবে জিততে পারলেন না। হেরে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তানিন সুবাহ। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় তাঁর লাইফ সাপোর্ট খুলে নিয়ে মৃত বলে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। জনপ্রিয় নায়িকার প্রয়াণ সংবাদে ঢালিউডে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারীপুরের কালকিনি উপজেলার মোল্লারহাটে জন্ম তানিন সুবাহর শৈশব কেটেছিল বরিশালে দাদুর বাড়িতে। পড়াশোনা শেষে ২০১২ সালে ‘ক্লোজআপ ওয়ান’ ও ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’ প্রতিযোগিতায় নাম লেখান। এরপর বিজ্ঞাপনচিত্র দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন।  ২০১৫ সালে আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন। মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। এর পর বড় পর্দায় আভিষেক ঘটে। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তানিন সুবাহ।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বুকে প্রচণ্ড ব্যথা ও ঘাম হওয়ায় প্রথমে অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলেন। কিন্তু পরপর কয়েকবার বমি করার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফিরে আসেন। ফের সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়। গত রবিবারই তাঁকে ক্লিনিক্যালি ডেড বা মৃত হিসাবে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তানিনের পরিবারের তরফে অভিনেত্রীর স্বামীর দেশে ফেরা পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখার আনুরোধ জানানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেলে স্বামী অনুমতি দেওযায লাইফ সাপোর্ট খুলে সুবাহাকে মৃত বলে ঘোষণা করেন চিকি‍ৎসকরা। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, আগামিকাল বুধবার (১১ জুন)  বরিশালের গৌরনদীতে বাবার কবরের পাশে তানিন সুবাহকে সমাহিত করা হবে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি